Saturday, April 4, 2026

এপিক বিতরণে কড়া নজর! এবার ডিজিটাল এভিডেন্স রাখবে কমিশন 

Date:

Share post:

অবৈধ ভোটার কার্ড আটকাতে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন। ভোটার কার্ড বা এপিক এবার ভোটারের হাতে পৌঁছনোর সময় ডাক বিভাগ ছবি-সহ ডিজিটাল প্রমাণ সংগ্রহ করবে। সেই তথ্য ছ’মাস ডাক বিভাগের কাছে সংরক্ষিত থাকবে। পরবর্তী সময়ে নথি জমা পড়বে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। ফলে কোন ভোটারের হাতে কখন কার্ড পৌঁছল, তার স্পষ্ট রেকর্ড কমিশনের কাছে থাকবে।

সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ডাক ও তার বিভাগের কর্তারা এবং সরস্বতী প্রেসের প্রতিনিধি। এতদিন পর্যন্ত ভোটার কার্ড ছাপা হয়ে প্রথমে আসত মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে, সেখান থেকে জেলা স্তরে এবং তারপর স্থানীয় পোস্ট অফিস হয়ে পৌঁছত ভোটারের ঠিকানায়। এই দীর্ঘ প্রক্রিয়ায় সময় লাগত অনেক বেশি। একই সঙ্গে কার্ড ভুল ঠিকানায় পৌঁছে যাওয়া বা মাঝপথে হারিয়ে যাওয়ার অভিযোগও প্রায়শই উঠত। নতুন নিয়মে সরস্বতী প্রেস থেকে কার্ড ছাপা হওয়ার পর তা সরাসরি কলকাতার জিপিও মারফত ভোটারদের ঠিকানায় পাঠানো হবে। কমিশনের আশা, এই ব্যবস্থায় সর্বোচ্চ ১৫ দিনের মধ্যেই ভোটার কার্ড আবেদনকারীর হাতে পৌঁছে যাবে।

আরও পড়ুন – চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...