Thursday, June 25, 2026

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

Date:

Share post:

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার চাইতে মৃত নবজাতক সন্তানকে ব্যাগে ভরে সরাসরি জেলাশাসকের দফতরে হাজির হন বাবা বিপিন গুপ্ত। ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরির। ইতিমধ্যে হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে জেলা প্রশাসন।

মৃত শিশুর (New Born) বাবার অভিযোগ, ১০ হাজার টাকা বলে ভর্তি নিলেও প্রসবের সময় টাকার অঙ্ক বাড়াতে থাকে হাসপাতাল (Hospital) কর্তৃপক্ষ। অস্ত্রোপচারের জন্য প্রথমে ১২ হাজার টাকা দাবি করা হলেও, রাত বাড়ার সঙ্গে সঙ্গেই টাকার অঙ্ক বাড়াতে থাকে। হন্যে হয়ে ঘুরে রাত আড়াইটা নাগাদ কিছু টাকা জোগাড় করে হাসপাতাল ছোটেন বিপিন। কিন্তু তাতেও রাজি হয়নি হাসপাতাল। বরং আরও টাকা দাবি করে। টাকা না দিলে অপারেশন হবে না বলেও জানিয়ে দেয়। বিপিনের অভিযোগ, তিনি বারবার অপরেশন শুরু করতে অনুরোধ করলেও, তাতে কর্ণপাত করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত সন্তান মারা যায়।

এর পরের অভিযোগ আরও মর্মান্তিক। সন্তানের মৃত্যুর পরে সদ্য প্রসূতিকে রাস্তায় ফেলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে চিকিৎসার জন্য স্ত্রীকে অন্যত্র নিয়ে যান বিপিন। তার পরেই সদ্যোজাতর (New Born) দেহ ব্যাগে নিয়ে জেলাশাসকের কাছে পৌঁছে যান সন্তানহারা বাবা। প্রশাসনের পক্ষ থেকে গোল্ডার হাসপাতাল সিল করে দেওয়া হয়েছে। চিকিৎসাধীন রোগীদের জেলা মহিলা হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

কিন্তু কেন ডবলইঞ্জিনের সরকারে সরকারি হাসপাতালে প্রসবের সুব্যবস্থা নেই, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...