Sunday, June 7, 2026

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

Date:

Share post:

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন আফরুজ্জামান নামে এক ব্যক্তি। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় শেখ হাসিনা (Sheikh Hasina) যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়ে বাংলাদেশ পুলিশের পদস্থ কর্তা ছিলেন তিনি। ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় আর্মড পুলিশের ২ নম্বর ব্যাটেলিয়নে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে তিনি কর্মরত ছিলেন বলে জানান তিনি।

পুলিশ সূত্রে খবর তিনি জানিয়েছেন বাংলাদেশের (Bangladesh) রাজনৈতিক পরিবর্তনের পর সাতক্ষীরা জেলায় আত্মগোপন করেছিলেন তিনি। ১৪ অক্টোবর ২০২৪ এর পর থেকে তিনি আর কাজে যাননি। এই বছরের ১৭ অগস্ট বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে সাসপেন্ড করে। শনিবার হাকিমপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে ঢোকার (infiltration) চেষ্টা করছিলেন। সেই সময়েই ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষা বাহিনীর (BSF) জওয়ানদের হাতে তিনি আটক হন। পরে তাঁকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আফরুজ্জামানের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। ভারতের উচ্চপদস্থ আধিকারিকদের হাতে সেসব তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি ভারতে থাকা বাংলাদেশের হাই কমিশনারকে (Bangladesh High Commissioner) জানানো হয়েছে। রবিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন: লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

কেন বেআইনি ভাবে সীমান্ত টপকে ভারতে আসার চেষ্টা করেছিলেন তিনি এই নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। নেপথ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপানউতোর ছাড়া আর কিছু আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...