Tuesday, April 7, 2026

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

Date:

Share post:

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ ব্যবহার করতে পারেন। বিজেপি নেতাদের দলের নেতৃত্বের প্রতি আস্থা ও শ্রদ্ধা যে কতটা মেকি, তা আরও একবার প্রমাণ করে দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

রবিবার দেশের প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির (Arun Jaitley) প্রয়াণ দিবস। বিজেপি আইটি সেলের প্রচার করা একটি পোস্টার বিজেপি নেতারা সকলেই শেয়ার করে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানিয়েছেন। একইরকম শ্রদ্ধা অগ্নিমিত্রাও জানিয়েছেন। সে পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু নিজের পোস্টে নিজে হাতে যা লিখলেন তাতেই বাধল গোল।

আরও পড়ুন: পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

অগ্নিমিত্রা (Agnimitra Paul) দেশের প্রাক্তন পদ্মবিভূষণ (Padmavibhushan) মন্ত্রীকে শ্রদ্ধা জানাতে গিয়ে লিখে ফেললেন ‘পদ্মবিভীষণ’! ব্যস তাতেই শোরগোল নেটপাড়ায়। সেই শুভেচ্ছা বার্তার স্ক্রিনশট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও ছবি ভাইরাল হওয়ার পরই ভুল সংশোধন করলেন বিজেপি বিধায়ক। সেই সঙ্গে ওই পোস্টেই কমেন্টে যুক্ত করলেন তিনি অসুস্থ হয়ে যে হাসপাতালে ভর্তি রয়েছেন, সেখানকার আজকের আপডেট। যদিও প্রাক্তন অর্থমন্ত্রীর অবমাননার পাশাপাশি দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মানের নাম নিয়েও সমালোচনার মুখে পড়েন অগ্নিমিত্রা।

Related articles

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...