Saturday, April 4, 2026

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

Date:

Share post:

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে গোবিন্দর নামে একগুচ্ছ মামলা দায়ের করেছেন। গোবিন্দার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক, গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছেন সুনীতা। তবে সমস্ত জল্পনাতে জল ঢেলে গোবিন্দার আইনজীবী ললিত বিন্দ্রা সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরো বিষয়টিকেই গুজব বলে দিলেন। তিনি বলেন, ‘আদালতে কোনও মামলা নেই। সব নিষ্পত্তি হয়ে গিয়েছে। পুরোনো বিষয়কে তুলে আনা হচ্ছে।’ গোবিন্দা-সুনীতার ঘনিষ্ঠমহল সূত্রে খবর, গণেশ চতুর্থীতে আবার নাকি দু’জনকে একসাথে দেখা যাবে। গতকাল জানা গিয়েছিল সুনীতার অভিযোগের উপর ভিত্তি করেই মে এবং জুন মাস নাগাদ আদালত থেকে সমন পাঠানো হয় গোবিন্দাকে। সুনীতা নির্দিষ্ট তারিখে আদালতে হাজিরা দিয়েছেন কিন্তু অনুপস্থিত ছিলেন গোবিন্দা।

তারকা দম্পতিকে নিয়ে বিচ্ছেদ জল্পনা নতুন কিছু নয়। তবে সুনীতা কিছু দিন আগে চণ্ডীগড়ে মহাকালীর মন্দিরে গিয়েছিলেন। সেখানে তিনি পুরোহিতকে বলেন “গোবিন্দাকে স্বামী হিসেবে পেয়েছি। দুই সন্তানের মা হয়েছি। আমাদের দু’জনের মধ্যে যে আসবে তাকে দেবী মা সরিয়ে দেবেন।’ এর আগে বহুবার সুনীতা-গোবিন্দার সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে। দু’জনের আলাদা বাড়িতে থাকা নিয়েও কথা উঠেছে । যদিও সুনীতা জানিয়েছেন, আলাদা থাকার সাথে বিচ্ছেদের কোনও সম্পর্ক নেই। যদিও মাঝেমাঝে গোবিন্দাকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সুনীতা। তবে এই টানাপোড়েনের মধ্যেও গোবিন্দা-সুনীতার ৩৭ বছরের দাম্পত্য সম্পর্ক এবার কোন দিকে মোড় নেয়, সেটাই দেখতে উৎসুক ভক্তকুল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...