Wednesday, June 24, 2026

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ শুরু হওয়ার আগেই আর্থিক দিক থেকে বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট (Indian Cricket)! সম্প্রতি সংসদে পাশ হয়েছে, প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল ২০২৫। এই বিলে গেমিং প্ল্যাটফর্ম গুলিকে নিষিদ্ধ করা হয়েছে, যার দরুণ বিসিসিআই (BCCI)সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, কেন্দ্রের নীতি আমরা মেনে চলবে বোর্ড। এতেই আসন্ন এশিয়া কাপে (Asia Cup) সূর্য- শুভমনদের লোগোহীন জার্সি পরে খেলতে নামার সম্ভাবনাও তৈরি হয়েছে।

২০২৩-এ বাইজুস (BYJU’S) -এর পর ড্রিম ইলেভেনের সঙ্গে ভারতীয় বোর্ডের তিন বছরের চুক্তি হয়। চুক্তির পরিমাণ ছিল ৩৫৮ কোটি টাকা। সংস্থার দুই কর্তার এখন মাথায় হাত। হর্ষ জৈন আর ভাবিত শেঠ এই দুজন মিলে তাঁদের সংস্থার আয়কে প্রায় ১০ হাজার কোটি টাকায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু মানি গেমিং বন্ধ হতেই বিরাট ধাক্কা। এই সময়ে ভারতীয় বোর্ড খেলোয়ারদের জার্সিতে কোনও লোগো ব্যবহার করবেন সেই নিয়ে অথৈ জলে। সেই কারণে এশিয়া কাপে লোগো ছাড়াই জার্সি পড়ে মাঠে নামতে দেখা যাবে সূর্যকুমারদের। টুর্নামেন্ট ৯ই সেপ্টেম্বর শুরু, শেষ তারিখ।ফলে এই অল্প সময়ে স্পনসরদের জন্য দরপত্র প্রকাশ করা, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া এবং নতুন জার্সি তৈরি করে তাতে লোগো বসানোর কাজ হবে বলে মনে হচ্ছে না।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...