Sunday, June 28, 2026

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

Date:

Share post:

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে সাক্ষাত করেছিলেন দিলীপ। বাংলার খবর নেওয়ার পর দিলীপকে রবিশঙ্করজী যে পরামর্শ দিয়েছিলেন তাতে ‘হাল ছেড়ো না বন্ধু/ বরং কণ্ঠ ছাড়ো জোরে’ গানটার কথা নিশ্চিতভাবে মনে পড়ে গিয়েছিল। রবি শঙ্করজি বলেছিলেন, ছোড়না নহি, লড়তে রহো। অর্থাৎ বাংলায় বিজেপি নেতারা যেমন আচরণই করুক না কেন, লড়াই যেন চালিয়ে যান দিলীপ ঘোষ।

আরও পড়ুন : মোদির মঞ্চ আলো করে দলবদলুরা! বিজেপিকে কেন ভোট দেবে মানুষ: দিলীপ ঘোষ

গত শুক্রবার বেঙ্গালুরুর রবি শঙ্করজির আশ্রম ঘুরে দেখেন দিলীপ। সবটা দেখে মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি দিলীপের। মুখে স্বীকার না করলেও এটা বাস্তব যে, কিছুটা হতাশাগ্রস্থ হয়ে পড়েছিলেন দিলীপ। ব্যাঙ্গালুরুতে গিয়ে পুরোপুরি চার্জড আপ। দিলীপের (Dilip Ghosh) পরিষ্কার কথা, অপেক্ষায় আছি। পার্টি যা যা কাজ দেবে সেই কাজ করব। রোজই বিভিন্ন ধরণের জন সংযোগ কর্মসূচি থাকছে। তাতেই আপাতত ব্যস্ত রেখেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী যখন কলকাতায় তখনই ব্যাঙ্গালুরুতে দিলীপ ঘোষের এই নতুন বোধোদয়।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...