Saturday, April 4, 2026

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

Date:

Share post:

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি এখন গ্রামজুড়ে চর্চার বিষয়। বয়স মাত্র ১৬, কিন্তু ওজন ছাড়িয়েছে ১৩০ কেজি!

কাবিলপুর হাই স্কুলের নবম শ্রেণির পড়ুয়া জিশান দিনে পাঁচবার খাবার ছাড়া থাকতে পারে না। প্রতিদিনই লাগে আড়াই থেকে তিন কেজি চালের ভাত। সঙ্গে মাছ, মাংস, ডাল, ডিম, তরকারি। রুটি খেতে পছন্দ না হলেও একবারে ১০-১৫টা রুটি খেতে পারে অনায়াসে। বিরিয়ানি আর ফ্রাইড রাইস তার সবচেয়ে প্রিয়।

বড় ছেলে গ্রাজুয়েট হয়ে বেকার বাড়িতে বসে, মেয়ের বিয়ে হয়েছে। সংসারের একমাত্র রোজগেরে মুনশাদ বলেন, কাঠকলের দিনমজুরির টাকায় সংসারই চলে না, তার উপর প্রতিদিন জিশানের জন্য এত খাবার জোগাড় করতে গিয়ে আমি হিমশিম খাচ্ছি। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, বলেছিলেন খাবার কমাতে আর ব্যায়াম করাতে। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। উল্টে দিন দিন ওজন বাড়ছে। অন্যদিকে, মা পিয়ারুন বিবির বছর খানেক আগে হার্টের বাইপাস সার্জারি হয়েছে। অসুস্থ শরীর নিয়েই ছেলের জন্য রান্না করতে হয় তাঁকে। সময়মতো খাবার না পেলে জিশানের রাগ চড়ে যায়, বাবা-মাকে খারাপ কথাও শুনিয়ে দেয় বলে অভিযোগ পরিবারের।

গ্রামে অবশ্য জিশান বেশ পরিচিত মুখ। বড় চেহারার জন্য শিশুদের কাছে সে বিনোদনের উৎস। পাড়ার এক প্রাক্তন পঞ্চায়েত সদস্য বলেন, অনুষ্ঠান বাড়িতে প্রায়ই দেখা যায় ওকে। এখন তো দেখছি নিজেই ঘুগনি বানিয়ে খাচ্ছে, আবার বিক্রিও করছে। ছেলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন মুনশাদ মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন। তার আক্ষেপ, চিকিৎসা না করাতে পারলে ছেলের অবস্থা আরও খারাপ হবে।

আরও পড়ুন- কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...