Saturday, April 4, 2026

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

Date:

Share post:

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে। মামলাকারী? হেরে যাওয়া বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (Abhijit Das)। মামলা যে কতটা ভুয়ো তা প্রমাণ করে সোমবার হলফনামা জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই হলফনামায় (affidavit) স্বাক্ষর করতে এদিন তিনি নিজেই আচমকা হাজির কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)।

ডায়মন্ড হারবারে তাঁর বিরুদ্ধে দায়ের ইলেকশন পিটিশনের পাল্টা হলফনামা জমা দেওয়ার আগে নথিতে সই করতে হাইকোর্টে এসেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা ১১ টা নাগাদ প্রায় নিঃশব্দে হাইকোর্ট এফ গেটে পৌঁছয় তাঁর কনভয়। মিনিট দশেকের মধ্যে তিনি ওথ কমিশনারের (Oath Commissioner) অফিসে সই করে বেরিয়ে যান।

আরও পড়ুন: পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

কিন্তু অভিষেক যেখানে অত্যুৎসাহীদের ভিড়ও সেখানে। ফলে ছবি শিকারী আইনজীবীদের এড়িয়ে যেতে পারলেন না অভিষেক। কিছু অতি উৎসাহী আইনজীবী তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দেখে ভিড় করার চেষ্টা করলে তিনি তাঁদের থামিয়ে দেন। পরে বেরোনোর সময় উৎসাহী আইনজীবীরা তাঁকে ঘিরে ছবি তোলার আবদার করলে হাসি মুখে ছবি ও সেলফি তুলে গাড়িতে উঠে যান অভিষেক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...