Saturday, April 4, 2026

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

Date:

Share post:

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই সুযোগ হল না রজনও বাঙালি ফুটবলারের। আর এই দল দেখেই কার্যত হতবাক প্রাক্তন ফুটবলাররা। কল্যাণ চৌবে ফেডারেশনের(AIFF) সভাপতি। তাঁর উত্থানই এই বাংলার ফুটবল থেকে। কিন্তু ভারতীয় ফুটবল দল এবার বাঙালি(Bengali Footballer) বিহীন। এমন দল দেখে ক্ষোভ উগরে দিচ্ছেন প্রাক্তন ফুটবলাররা। বাংলাকে(Bengal) বঞ্চনা করার কথা্ই উঠে আসছে তাদের মুখে।

একসময় যে ভারতীয় দলে অসংখ্য বাঙালি ফুটবলাররা খেলতেন, সেখানেই কেন বাঙালি ফুটবলারদের বারবার বঞ্চিত করা হচ্ছে। প্রশ্ন তুলছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। তাদের মতে এই ঘটনাও বাঙালি বিদ্বেষের থেকে কোনও অংশে কম নয়। শুরু হয়ে গিয়েছে তর্জা। কল্যাণ চৌবেকেই(Kalyan Chaubey) কার্যত দায়ী করছেন প্রাক্তন ফুটবলার বিদেশ বসু(Bidesh Bose)।

তিনি জানাচ্ছেন, “কী বলব। আমরা এই নিয়ে কাকে বলব। কল্যাণ চৌবে একজন খেলোয়াড় ছিলেন। তিনি যদি এটা চিন্তা না করে। আমরা পুরনো খেলোয়াড়াররা কাকে বোঝাবো। ওরই তো বোঝা উচিত্। তার তো বোঝা উচিত ছিল একজনও বাঙালি ছেলে নেই। এছাড়া আমাদের ভারতীয় কোচ। সেই কোচকে কল্যাণ বলতে পারব। এমনই কী অবস্থা যে আমাদের বাঙালিরা ভালো খেলে না। আমার খুবই লজ্জা লাগছে। কয়েকদিন আমাদের আমাদের মন্ত্রী বলছিলেন আমাদের বাংলাকে অবহেলা করা হচ্ছে। এটা ভাবা যায় বাংলার লোক হয়ে, সে আবার সভাপতি হয়ে যদি বাংলার কথা না ভাবে, আমরা আর কী বলব। আমাদের বাংলার ফুটবলারদের যোগ্যতা কী এতটাই কম যে একজনও সুযোগ পাচ্ছে। বাংলা ভাষাকে যেমন বঞ্চনা করছে, এটাও তার মধ্যে পড়ছে। বাংলার মুখ্যমন্ত্রী বাংলাকে এত সুন্দরভাবে চালাচ্ছে সেই কারণেই যেন সহ্য করতে পারছে না”।

মানস ভট্টাচার্যও(Manas Bhattachariya) অত্যন্ত ক্ষুব্ধ। তাঁর কাছে এটা লজ্জার। তিনি জানিয়েছেন, “এটা অত্যন্ত লজ্জ্বার। আসল কথা বাঙালি প্রেসিডেন্ড। উনি বাংলার ব্যপারে জানিনা কিছু বলছেন কিনা। কিন্তু বাংলা থেকে কেউ সুযোগ পাবে না সেটা আমি বিশ্বাস করি না। বাংলা এবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন। খালিদ জামিল কোচ হয়েছেন। ওনার উচিত্ ছিল এটা নিয়ে ভাবা। এটা আমাদের সকলকেই অত্যন্ত অবাক করছে”।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...