Sunday, April 5, 2026

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

Date:

Share post:

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও চারটি বাইককে। মানিকতলা (Maniktala) ব্রিজ থেকে নামার সময় বাগুইআটি-বিবাদী বাগ রুটের একটি মিনিবাস (Minibus) ধাক্কা মারে চারটি বাইক এবং একটি গাড়িকে (Car)। ঘটনায় তীব্র উত্তেজনায় ছড়ায় এলাকায়। আঘাত গুরুতর না হওয়ায় আহতদের প্রাথমিক তদন্তের পরে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, ব্রিজ থেকে নামার পরই ওভারটেক করে মিনিবাসটি (Minibus) যাওয়ার চেষ্টা করে। সেই সময় চারটি বাইকে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে থাকা একটি গাড়িতেও ধাক্কা মারে। বাসের ধাক্কায় গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাসের মধ্যে থাকা যাত্রীরাও আটকে পড়েন। কারণ দুর্ঘটনায় বাসের দরজা বন্ধ হয়ে যায়। কোনও যাত্রী বাস থেকে নামতে পারছিলেন না।

এই ঘটনায় আতঙ্ক ছড়ায় বাসে থাকা যাত্রীদের মধ্যে। বাইক আরোহীরাও আহত হন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

আহতদের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক তদন্তের পরে ছেড়ে দেওয়া হয়েছে।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...