Friday, April 3, 2026

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

Date:

Share post:

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত ০.০১ শতাংশ সাফল্য নিয়েও মঞ্চে নামে বিরোধী দলগুলিকে ভয় দেখাতে। ২০২৬ বিধানসভা নির্বাচনের তার বাধার চেষ্টা বাংলায় করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই তার ধরে ফের রাজ্যে ইডি (ED)। এবার তল্লাশি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে।

নিয়োগ মামলায় আগেও তল্লাশির, গ্রেফতারির মুখে পড়েছেন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)। ফের একবার জীবনকৃষ্ণের বড়ঞার বাড়িতে সোমবার সকালে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই সঙ্গে তল্লাশি হয় জীবনকৃষ্ণের রঘুনাথগঞ্জের শ্বশুরবাড়ি ও বীরভূমের সাঁইথিয়ার আত্মীয়ের বাড়িতে। তাঁর আত্মীয় মায়া সাহা সাঁইথিয়ার কাউন্সিলর।

আরও পড়ুন: সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

এর আগে ২০২৩ সালে নবম-দশম নিয়োগ মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ। ২০২৪ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মঞ্জুর হয় তাঁরা। এবার তাঁর বিরুদ্ধে জেগে উঠেছে ইডি। সোমবারও জীবনকৃষ্ণ নিজের মোবাইল ফোন পাশের নর্দমার ধারে ফেলে দেন বলে ইডি-র অভিযোগ। এদিন জীবনকৃষ্ণের গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ চালায় ইডি।

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...