Wednesday, March 18, 2026

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

Date:

Share post:

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গান। এবারও মুখ্যমন্ত্রী বিভিন্ন পুজোর জন্য গান লিখছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বর্ধমানের প্রশাসনিক জনসভায় মুখ্যমন্ত্রী নিজেই জানালেন এবার কী গান এখনও পর্যন্ত লিখেছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, আমাকে পুজোয় কিছু জন্য গান লিখতে হয়। এই বছর ইতিমধ্যেই এক পুজো মণ্ডপের জন্য গান লেখা হয়ে গিয়েছে। সেই পুজো মণ্ডপের থিম ও গানের প্রথম লাইন জানিয়েছেন নিজেই।

তিনি বলেন, কলকাতার একটা প্যান্ডেল সব শস্য দিয়ে মণ্ডপ করছে। সেই পুজো কমিটির গান তৈরি করে দিয়েছি আমিই। প্রথন লাইন হল— ‘ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে’। এরপরই তিনি বলেন, এই বর্ধমান কিন্তু ধান উৎপাদনে প্রথম। অভিনন্দন। বাংলাও এবার ধান উৎপাদনে প্রথম হয়েছে দেশে। এই মাটিকে সম্মান জানাই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই পুজোয় একাধিক গান লেখেন, সুর করেন। গানে কণ্ঠও দেন। শুধু দুর্গাপুজো নয়, অন্যান্য পুজো, বড়দিন, নববর্ষ ও শহিদ তর্পণ নিয়েও নিজের লেখা গানে সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশিষ্ট শিল্পীরা সেইসব গানে কণ্ঠদান করেছেন। এবং প্রতিটি অনুষ্ঠানে তা বেজেছে নিয়মিত। এবারও বাঙালির বড় উৎসব মুখরিত হবে মুখ্যমন্ত্রীর গানে।

আরও পড়ুন – প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বাংলায় বিজেপি মূষিকের থেকেও ছোট হয়ে যাবে: দাবি কংগ্রেস সাংসদ অভিষেক মনু সাংভির

শাসক থেকে বিরোধী একাধিক দল বিধানসভা নির্বাচনে বাংলায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে। একমাত্র শাসকদল তৃণমূল কংগ্রেস সব আসনে...

বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবেও! একগুচ্ছ নয়া নিয়ম আনছে ফিফা

ঢাকে কাঠি পড়ে গিয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। আগামী কয়েক মাস পরই ফুটবলের মহা যুদ্ধ। এবার অংশগ্রহণকারী...

অসমে আরও বিপদে কংগ্রেস: ভোটের ২০ দিন আগে দলত্যাগ সাংসদের! যোগ বিজেপিতে

দলবদলের রাজনীতিতে অসমে বিজেপির সঙ্গে টক্কর দিতে ব্যর্থতার মুখে কংগ্রেস। দল বদল করে যোগদান তো দূরের কথা, এবার...

হামলার উস্কানিমূলক মন্তব্য! দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে বিজেপির (BJP) হামলার প্রসঙ্গে উস্কানিমূল মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...