Wednesday, June 24, 2026

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

Date:

Share post:

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার, সিআইডির হাতে তদন্তভার তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি নির্দেশ দিয়েছেন, DIG পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করবেন এডিজি CID। থাকবেন  সিআইডির হোমিসাইড শাখার আধিকারিকরাও।

১২ জুলাই খেজুরিতে একটি অনুষ্ঠান দেখতে গিয়ে রহস্যমৃত্যু হয় সুজিৎ দাস ও সুধীর পাইকের। মৃতদের পরিবারের অভিযোগ, তাঁদের পিটিয়ে খুন করা হয়েছে। কারণ, মৃতদেহে আঘাতের দাগ দেখা গিয়েছে। কিন্তু, পুলিশের দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ২ জনের মৃত্যু হয়েছে। মামলায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। তাতেই দেখা যায় দুই হাসপাতালে রিপোর্ট দুই রকম। প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ময়নাতদন্তের রিপোর্টে বিদ্যুৎপৃষ্ট হয়ে হয়ে মৃত্যুর কথা বলা হলেও, পরে হাই কোর্টের নির্দেশে এসএসকেএম হাসপাতালে দ্বিতীয় রিপোর্টে দেখা যাচ্ছে দেহে আঘাতের চিহ্ন আছে। রাজ্যের তরফে যুক্তি ছিল, প্রথম ময়নাতদন্তের পরে দেহ যথাযথ ভাবে সংরক্ষণ করা না হলে, দুটি ময়নাতদন্তের রিপোর্টের পার্থক্য একাধিক কারণে হতে পারে।

সোমবার, আদালতে ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানায় মৃতদের পরিবার। এ প্রসঙ্গেই সিবিআই-এর ভূমিকা তীব্র কটাক্ষ করেন বিচারপতি ঘোষ। বলেন, “সিবিআই সম্পর্কে আদালতের অবস্থান, সিবিআই এখন Gallery Show হয়ে গিয়েছে। এই মামলা এখন সিবিআই কে দিলে Gallery Show হয়ে যাবে। তাই সিবিআইকে তদন্তভার দেব না।” পর্যবেক্ষণে বিচারপতি বলেন, “এই মামলা সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার মতো এখনও সেই পর্যায়ে নেই।”

এদিন শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করবেন এডিজি CID। থাকবেন  সিআইডির হোমিসাইড শাখার আধিকারিকরাও। তাঁরাই তদন্ত করবেন। ২৫ সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে আদালতে। ওদিনই মামলার পরবর্তী শুনানি।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...