Thursday, June 25, 2026

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

Date:

Share post:

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য সুখবর। এবার জনপ্রিয় ওটিটিতেই মুক্তি পাবে ধূমকেতু (Dhumketu)। সোশ্যাল মিডিয়া চ্যাটের উত্তরে এই কথা জানালেন প্রযোজন মহেন্দ্র সোনি (Mahendra Soni)।

সময়ের জন্য যাঁরা হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাসটাই ছেড়ে দিয়েছেন, ওটিটি (OTT) তাঁদের জন্য একটি বিরাট ভরসার জায়গা। হলে মুক্তির পর তিনমাস কষ্ট করলেই ওটিটিতে প্রাণ ভরে সিনেমার রস আস্বাদন করতে পারেন তাঁরা। তাঁদের জন্য সুখবর শোনালেন প্রযোজক মহেন্দ্র। জনপ্রিয় ওটিটি (OTT) হইচই-তেই (Hoichoi) মুক্তি পাবে ধূমকেতু (Dhumketu)।

আরও পড়ুন: যশের সঙ্গে আর নয়, ছেলেকে নিয়ে আলাদা নুসরত!

ধূমকেতুর প্রযোজক রানা সরকারের সঙ্গে মহেন্দ্র সোনির একটি চ্যাট সম্প্রতি ভাইরাল হয় (ভাইরাল চ্যাটের সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)। সেখানেই মহেন্দ্র ফাঁস করে ফেলেন এই তথ্য। এমনকি তিনি নিজেও হইচই-তে ধূমকেতু মুক্তি অপেক্ষায় রয়েছেন বলে জানান। তিনিও সেখানেই দেখবেন।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...