Tuesday, June 23, 2026

যশের সঙ্গে আর নয়, ছেলেকে নিয়ে আলাদা নুসরত!

Date:

Share post:

‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ না করার ওয়ারনিং দিয়ে আপাতত চর্চার শিরোনামে রক্তবীজ টু-এর (Raktabeej 2) আইটেম ডান্স গার্ল। তবে দর্শকের প্রশংসা ভালবাসার বন্যার মাঝেও ভেসে যেতে পারছেন নুসরত জাহান (Nusrat Jahan)। ব্যক্তিগত জীবনে তিনি যেই মুহূর্তে চরম অসুখী! যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে সম্পর্ক এতটাই তলানিতে যে আজ (২৬ অগাস্ট) ছেলের জন্মদিনে একাই থাকছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে ‘ঈশানের বাবা’ নাকি তাঁর প্রাক্তন প্রেমিকা তথা ম্যানেজারের সঙ্গে ‘লিভ ইন’ করছেন। যশের (YD) এই কাজ মেনে নিতে পারছেন না নুসরত। প্রথমে বিষয়টাকে এড়িয়ে যেতে চাইলেও টলিউডের ‘আইটেম বোম’-এর ঘনিষ্ঠ মহল বলছে, সব জানার পর এবার নুসরত ছেলেকে নিয়ে একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন।


উইন্ডোজের ব্যানারে তাঁর কাজের পারফরমেন্স দেখে অনুরাগীরা আবার মজেছেন নুসরত জাহানের প্রেমে। বিভিন্ন সাক্ষাৎকারে প্রশ্ন এসেছে নায়িকা কি খুশি? বোধহয় না। পেশাগত দিককে গুরুত্ব দিয়ে নুসরত পরিস্থিতি সামাল দিতে চেয়েছেন বটে কিন্তু যশের (YD) প্রসঙ্গ উঠলেই খুব অল্প কথায় “সব ঠিক আছে” বলার মধ্যেই যেন যুগলের দূরত্বের আভাস প্রকট হচ্ছে। বেশ কিছুদিন নুসরত- যশের (Nusrat – Yash) সম্পর্ক নিয়ে নানা মহলে নানা জল্পনা শোনা যাচ্ছিল। সম্প্রতি নতুন করে একে অপরকে ফলো করাও শুরু করেছিলেন। কিন্তু ছেলের জন্মদিনে ঈশানকে নিয়ে নায়িকার একা সময় কাটানোর কথা জানাজানি হতেই ফের দুজনের সম্পর্কের ভাঙন চর্চায়।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...