Tuesday, June 23, 2026

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

Date:

Share post:

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কিন্তু জাতীয় দলে প্রত্যাবর্তন এখনও হল না নেইমারের।

জাতীয় দলের প্রত্যাবর্তন আরও দীর্ঘায়িত হল নেইমার জুনিয়রের। দল ঘোষণার আগের দিনই চোটের সমস্যা শুরু হয়, ফলে ব্রাজিল দলে জায়গা করে নিতে পারলেন না নেইমার।ব্রাজিল ভক্তরা  আশা করেছিলেন, নেইমার হয়তো দলে থাকবেন। কিন্ত তাদের হতাশ হতে হল।

আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল খেলতে নামছে চিলির বিরুদ্ধে। ১০ সেপ্টেম্বর বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আনচেলত্তির দল। কিন্তু এই দুটি ম্যাচেই দলে জায়গা হল না নেইমারের।

আল হিলাল থেকে ছোটবেলার ক্লাব স্যান্টোসে(santosh) গিয়েছেন নেইমরা। কিন্তু সেখানেও সঙ্গী হয়েছে একরাশ ব্যর্থতা। ব্রাজিল দল ঘোষণার আগের দিনই হাঁটুর লিগামেন্টে ফের সমস্যা শুরু হয় নেইমারের। ২০২৩ সাল থেকে যে সমস্যা ভোগাচ্ছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে। এই চোটের জন্যই টানা দু’বছর জাতীয় দলের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। আগামী দুটি ম্যাচেও ৩৩ বছর বয়সি তারকাকে হলুদ সবুজ জার্সিতে দেখা যাবে না।

দলে স্থান পাননি ভিনিসিয়াস জুনিয়রও(vinicius jr) রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়াসকে কেন দলে রাখা হল না, সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। মনে করা হচ্ছে ভিনিকে বিশ্রাম দেওয়া হয়েছে।

দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল রয়েছে তৃতীয় স্থানে। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে  পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে কার্লো আন্সেলোত্তি দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতাও অর্জন করেছে।

ব্রাজিল কোচ  আন্সেলোত্তির অবশ্য জানিয়েছেন, “নেইমারকে শারীরিকভাবে ফিট হতে হবে। তবেই ও দলকে সাহায্য করবে। শেষ দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চাইব পয়েন্ট তালিকায় ভালো জায়গায় শেষ করতে।”

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...