Monday, April 6, 2026

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার চেষ্টা করছে বাংলার মানুষকে। এই নিয়ে আগেই সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন ফের একবার জল ছাড়া নিয়ে ডিভিসিকে(DVC) আক্রমণ করলেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, এবার লাগামছাড়া বৃষ্টি। আর ডিভিসির ছাড়া জল জেলাগুলিতে ভাসিয়ে দিচ্ছে। ওরা মাইথন, পাঞ্চেত বাঁধ থেকে যেমন ইচ্ছে জল ছাড়ছে। বারবার বলার পরও শুনছে না। সৌজন্য বজায় রেখে ডিভিসির কাছে আবেদন জানিয়েছে রাজ্য। আবেদনে বারবার বলা হয়েছে যে, বাঁধগুলি থেকে জল ছাড়ার আগে যেন জানানো হয় রাজ্যের প্রতিনিধিদের। কিন্তু তারপরও ডিভিসি কাউকে না জানিয়ে জল ছেড়ে চলেছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...