Saturday, June 20, 2026

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

Date:

Share post:

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের দাবি, মৃতদেহের ময়নাতদন্ত নিয়ে ভিত্তিহীন মন্তব্য করে বিভ্রান্তি ছড়িয়েছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তাঁর বক্তব্যে বলা হয়েছিল, অভয়ার শরীরে দেড়শো গ্রাম বীর্য পাওয়া গিয়েছে। যদিও চিকিৎসা মহল স্পষ্ট জানায়, বীর্য কখনও গ্রামে মাপা হয় না, তা মিলিলিটারে নির্ধারণ করা হয়। তাছাড়া কোনও নারীর শরীরে এত পরিমাণ বীর্য একসঙ্গে থাকা সম্ভব নয়।

পুলিশ সূত্রে খবর, ভুয়ো তথ্য ছড়ানো এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগে ডাঃ সুবর্ণ গোস্বামীকে আগামী ২ সেপ্টেম্বর বউবাজার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একই ধারায় নোটিশ পেয়েছেন ডাঃ মানস গুমটা, তাঁকে ৩ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। হাজিরা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত পুলিশি অনুমতি ছাড়া মিছিল করেন বাম, অতিবাম এবং গেরুয়া শিবিরের চিকিৎসকদের একাংশ। এই ঘটনাতেও আইনভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্যের শাসকদলও কড়া প্রতিক্রিয়া দিয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বেআইনি জমায়েত বা পদক্ষেপে যদি সাধারণ মানুষের ভোগান্তি হয় তবে পুলিশ ব্যবস্থা নেবে।

আরজি কর কাণ্ডের সময়ে ডাঃ সুবর্ণ গোস্বামীর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। চিকিৎসা মহলের একাংশের মতে, এই ধরনের ভুয়ো দাবি রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই করা হয়েছে।

আরও পড়ুন – দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...