Saturday, March 14, 2026

রাজ্য ছাত্র ভোটে বাধাও দেয়নি, হাই কোর্টের শুনানিতে স্পষ্ট অবস্থান জানালেন আইনজীবী কল্যাণ

Date:

Share post:

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রভোট করাতে চায় রাজ্য সরকার। ছাত্র সংসদের (Student Union) ভোটে কখনও বাধা দেয়নি রাজ্য। মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় এই নিয়ে সওয়াল করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ছাত্র ভোট নিয়ে বাম ছাত্র নেতার দাবি খারিজ করে কল্যাণ জানান, ২০১৩ সালে সার্কুলার প্রকাশ করে বিশ্ববিদ্যালয়গুলিকে নির্বাচন করার নির্দেশ দিয়েছিল রাজ্য। কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিই ভোট করতে আগ্রহ দেখায়নি।

রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এই অভিযোগে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলা করেন সিপিএমের সায়ন বন্দ্যোপাধ্যায়। এদিন মামলাকারীর পক্ষে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। অভিযোগ করেন, রাজ্যই ছাত্র সংসদের নির্বাচন বন্ধ রেখেছে। আর ভোট করানোর জন্য দায়বদ্ধ রাজ্যই। তাই ভোট না-হলে দায়বদ্ধ থাকতে হবে তাদেরই।

এর পাল্টা কল্যাণ জানান, দাবি, কলেজে নির্বাচনে (Student Union) কোনও বাধাই দেয়নি রাজ্য। বরং ২০১৩ সালে সার্কুলার প্রকাশ করে বিশ্ববিদ্যালয়গুলিকে নির্বাচন করার নির্দেশ দিয়েছিল সরকার। কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিই ভোট করতে আগ্রহ দেখায়নি। বিকাশরঞ্জন দাবি করেন, কোন কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলি এমনটা করছে, সে সম্পর্কে নির্দিষ্ট করে তথ্য দিক রাজ্য।

এর পরেই রাজ্যের প্রায় ৩৬৫টি কলেজ ও ১০টি বিশ্ববিদ্যালয়কে মামলায় পক্ষ করার নির্দেশ দেয় বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। ১০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।
আরও খবর‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা কেন? গর্জে উঠলেন মমতা

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...