Tuesday, May 12, 2026

মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫!

Date:

Share post:

গণেশ বন্দনার আনন্দ মুহূর্তে বদলে গেছে বিষাদে। উৎসবের মাঝেই মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় (Building collapsed in Maharashtra) মৃতের সংখ্যা বেড়ে ১৫। বুধবার মধ্যরাতে পালঘরের ভাসাইয়ের নারাঙ্গি রোডের কাছে বিল্ডিংটি ভেঙ্গে পড়ে। বহুতলে ৫০টি ফ্ল্যাট ছিল বলে জানা গেছে।চারতলায় একটি জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন ভবনের একটি অংশে থাকা অন্তত ১২টি ফ্ল্যাট ধসে যায়। জোর কদমে চলছে উদ্ধারকাজ। বহুতলের নীচে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে ছয় জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বহুতলকে আগেই অবৈধ ঘোষণা করা হয়েছিল বলে প্রশাসন সূত্রে খবর। কিন্তু তারপরেও সেখানে কী করে এত লোক বসবাসের অনুমতি দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠছে।

 

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...