Monday, June 22, 2026

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা ও সুরারোপিত গান ‘এসো রক্ষা কর ভাষার সম্মান’ গেয়ে শোনালেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)।

বাংলা ভাষা (Bengali Language) ও বাঙালিদের বিজেপির উদ্দেশ্যপ্রণোদিত হেনস্থার প্রতিবাদে প্রথম দিন থেকেই সরব তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রের বাংলা বিরোধী চক্রান্তের প্রতিবাদে ভাষা আন্দোলনের সূচনাও করেছেন তিনি। এবার গানের কথায় সুরে মুখ্যমন্ত্রীর বার্তা সকলের সামনে তুলে ধরলেন গায়ক ইন্দ্রনীল। গানের কয়েকটি লাইন হল, ‘যতই চেষ্টা করো হবে না সফল, সইবো না অত্যাচারের শৃংখল/ ভেবো না আমরা সব চুপ থাকবো, চারিদিকে প্রতিবাদ গড়ে তুলব।’ গানের শেষে উল্লেখিত ‘জয় বাংলা’ স্লোগানও। এরপর দলনেত্রী নিজেও বক্তব্যের শুরুতে এই গান বিভিন্ন কর্মসূচিতে বাজানোর জন্য অনুরোধ করেন।

Related articles

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...