Monday, June 22, 2026

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

Date:

Share post:

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত কাজ চলবে ক্ষুদিরাম স্টেশনে। এর জেরে সপ্তাহান্তে বাড়তে চলেছে যাত্রী ভোগান্তি।

কলকাতা মেট্রোর তরফে বৃহস্পতিবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ আগস্ট শনিবার রাত ১১টা থেকে ৩১ আগস্ট রবিবার দুপুর ৩টে পর্যন্ত চলবে কাজ। রবিবার বিকেল ৪টা থেকে পুনরায় চালু হবে পরিষেবা। তবে ওই একই বিজ্ঞপ্তিতে বিশেষ মেট্রো চালানোর কথা জানানো হয়েছে। মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন বোর্ডের পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার সকাল সাতটায় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত একটি মেট্রো চলবে। অন্যদিকে গ্রিন লাইনে ওইদিন সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টা থেকেই চালু হবে পরিষেবা।

আরও পড়ুন – এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাংলায় গুজরাট মডেল: কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, শুধুই নিরামিষ খাবার? উঠছে প্রশ্ন

এবার কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব পাবে ইসকন। সোমবার, রাজ্য বাজেটে (WB Budget 2026) এই ঘোষণা করেন অর্থমন্ত্রী...

ফুঁসছে তিস্তা, উত্তর সিকিমে ফের বন্যার আশঙ্কা

উত্তর সিকিমে (North Sikkim) টানা ভারী বৃষ্টিপাতের জেরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে তিস্তা নদীর (Teesta...

FIFA World Cup: রেকর্ড সৃষ্টির সামনে মেসি, অস্ট্রিয়ার বিরুদ্ধে বদলাবে আর্জেন্টিনার একাদশ?

বিশ্বকাপে(FIFA World Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে আর্জেন্টিনা প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে...

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...