Sunday, March 29, 2026

৭ দিনের মধ্যে SSC-কে অযোগ্যদের তালিকা প্রকাশের সুপ্রিম নির্দেশ

Date:

Share post:

শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরুর আগেই আগামী ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে (School Service Commission), বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)। আগামী ৭ সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। সেই মামলার শুনানিতে এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্রের বেঞ্চ জানিয়েছে নতুন করে যে নিয়োগ হবে তার দিকে কড়া দৃষ্টি রাখছে আদালত। কোনও জটিলতা বা আইন বিরোধী পদক্ষেপ হলে এই বিষয়টিতে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত। তবে পরীক্ষা নিয়ে কোনও রকমের নিষেধাজ্ঞা থাকছে না। সূচি অনুযায়ী ৭ এবং ১৪ সেপ্টেম্বর নিয়োগের পরীক্ষা হবে। তার আগে আগামী এক সপ্তাহের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে (SSC)।

 

Related articles

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...

ভোটের প্রচারে আজ সন্দেশখালিতে অভিষেক, জনসভা মুর্শিদাবাদের নওদাতেও 

বঙ্গে ভোট শুরু হতে আর একমাসও বাকি নেই, জোরকদমে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদল। প্রতিদিন জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয়...

‘চৈতন্য রহস্য’, উৎপল সিনহার কলম 

জন্মদিন বা মৃত্যুদিন নয়, এ দুইয়ের মধ্যিখানে যা পড়ে থাকে সেটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কর্ম । এমন কথা বিদ্বজ্জনেরা...

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...