Sunday, March 29, 2026

ছাব্বিশে আরও সিট বাড়বে তৃণমূলের, ৫০ পেরোবে না বিজেপি: সমাবেশ থেকে দাবি মমতা-অভিষেকের

Date:

Share post:

আগামী বছরই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে তৃণমূলের (TMC) আসন সংখ্যা বাড়বে বলে দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল সভানেত্রীর দাবি, আগামী নির্বাচনে আসন বাড়বে। আর অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ৫০ পেরোবে না বিজেপি।

বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডের সমাবেশের মঞ্চে দলনেত্রীর আগে বলতে উঠতে অভিষেক বলেন, “বিজেপি এসআইআর করে মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। বাংলা ২০২৬ সালে তাদের জবাব দেবে।”

তোপ দেগে অভিষেক বলেন, ”বিচারব্যবস্থা, বিজেপি, কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই, কমিশন, সংবাদমাধ্যম সবাই তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু ১০ কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে। এসো লড়াৎ করো, কত ক্ষমতা দেখি। আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল, বুক ঠুকে বলছি তার থেকে আসন বাড়বে তৃণমূলের। কুৎসা যত বেড়েছে তৃণমূল তত বেশি আসন পেয়েছে। ২০১১-য় ১৮৪, ২০১৬-য় ২১১, ২০২১-য় ২১৫। বিজেপির ক্ষমতা থাকলে এ বার ৫০ পার করে দেখাক। আমরা ভেঙে দাওয়া গুঁড়িয়ে দাও রাজনীতি করি না। আমরা যে ভাবে মানুষের পাশে ছিলাম। একই ভাবে থাকব।“

এর পর বলে উঠে তৃণমূল সুপ্রিমো বলেন, “আগামী নির্বাচনে আরও সিট বাড়বে। কারণ আমরা মানুষের কাজ করি, উন্নয়নের কাজ করি। বাংলা যা পারে, অন্যরা কেউ পারে না।“ চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “যতই চক্রান্ত করো, কোনও লাভ হবে না। ৫০০ টা টিম নিয়ে এসেছে বাড়ি বাড়ি সার্ভে করার জন্য। নাম বাদ দিয়ে দেবে। কাউকে সব ডিটেলস দেবে না। ললিপপ সরকার BDO, SDO, DM-দের ভয় দেখাচ্ছে। ইলেকশন কমিশনের আয়ু তিন মাস। আমাদের কাছে দুর্নীতি এর ভান্ডার আছে খুলে দেবো। ললিপপ সরকার এর ললিপপ বাবু আপনাদের পরিবার এর আইএএস আইপিএস দের দিয়ে চালাচ্ছেন? আপনাদের জোর জলুম মানচ্ছে না। মানবে না। বিনা যুদ্ধে তৃণমূল এক ইঞ্চি জমি ছাড়েনি, ছাড়বে না।“
আরও খবর: TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...