Monday, June 22, 2026

আরজি কর মামলা থেকে কেন সরলেন তীর্থঙ্কর ঘোষ, ব্যাখ্যা বিচারপতির 

Date:

Share post:

অভয়ার মামলা থেকে সরে গেলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)। আচমকা তাঁর এই সিদ্ধান্তে অবাক সকলেই। এরপরই মামলাটি ফিরে যায় প্রধান বিচারপতির বেঞ্চে। যদিও আরজি কর মামলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন বিচারপতি ঘোষ।

আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে। বৃহস্পতিবার নির্যাতিতার পরিবারের তরফে নতুন করে তদন্তের আর্জি সংক্রান্ত মামলা থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিচারপতি ঘোষ। তিনি জানান, দেবাংশু বসাকের (Debangshu Basak) ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা বিচারাধীন। এই অবস্থায় নতুন করে আবার তাঁর বেঞ্চে যদি আর্জি শোনা হয়, সেক্ষেত্রে পুরনো মামলায় প্রভাব পড়তে পারে। তাই যেখানে ইতিমধ্যেই এই সংক্রান্ত শুনানি চলছে সেখানেই নির্যাতিতার পরিবারের আর্জি যাওয়া উচিত। ২০২৪ সালের ৯ আগস্ট শহরের সরকারি হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাইকে (Sanjay Rai) দোষী সাব্যস্ত করেছে আদালত। তাঁকে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছে শিয়ালদহ কোর্ট।

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...