Monday, June 22, 2026

ললিপপ সরকার চালাচ্ছে বিজেপি ভোট এলেই এজেন্সির দাপাদাপি, হুঙ্কার ছাড়লেন তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

বিজেপি(BJP) কেন্দ্রে ললিপপ(Lollypop) সরকার চালাচ্ছে। কমিশন ও এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। কিন্তু বাংলা ভয় পায় না। বৃহস্পতিবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে হুঙ্কার ছাড়লেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনকেও দিলেন ললিপপ খোঁচা। কেন্ত্রীয় সংস্থা ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বলেন, ইলেকশন আসলেই এজেন্সির দাপাদাপি বাড়ে। আগে কখনও কেন্দ্রীয় এজেন্সি বিজেপি করত না । কোনও রাজনৈতিক দল করত না। কিন্তু এখন করছে।জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা করে তিনি বলেন, নির্বাচন কমিশনের চেয়ারকে আমি সম্মান করি । কিন্তু জানেন তো, বাচ্চারা ললিপপ খেলে মানায় । কিন্তু বড়রা যদি কোনও পার্টির হয়ে ললিপপ খায়, সেটা মানায় না।

এই কথায় বিজেপিকেও(BJP) খোঁচা দেওয়ার পর বিজেপির সরকারকে ‘ললিপপ সরকার’ বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো(TMC Supremo)। তিনি বলেন, বিডিও, এসডিও, ডিএম, পুলিশকে ভয় দেখাচ্ছে, বলছে চাকরি খেয়ে নেব, জেলে ঢুকিয়ে দেব। কিন্তু মনে রাখবেন, ইলেকশন কমিশন আসে যায়, ওদের আয়ু তিন মাস। গায়ের জোরে এসব হবে না।

Related articles

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...