Friday, March 27, 2026

ছয়জনে গণধর্ষণ! কাজের টোপে পাশবিকতার শিকার ওড়িশার মহিলা

Date:

Share post:

বিজেপি শাসিত ওড়িশায় একটা ভালো কাজ একজন মহিলার কাছে আজ কতটা গুরুত্বপূর্ণ, যে পাশবিক চরম নৃশংসতার মুখে গিয়ে পড়তে হল বাংরিপোশির এক মহিলাকে। শুধুমাত্র ভালো রোজগারের কাজ পাওয়ার আশায় ছয় দুষ্কৃতীর হাতে গণধর্ষিতা হলেন তিনি। ব্যস্ত রাস্তার পাশে গাড়ির মধ্যে গণধর্ষণের ঘটনা ঘটলেও নজরে পড়ল না ওড়িশা প্রশাসনের। সেখানেই নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে মোহন মাঝি প্রশাসন।

ওড়িশার ময়ূরভঞ্জের ২২ বছরের এক তরুণীকে ভালো কাজের টোপ দিয়ে একটি চারচাকা গাড়িতে তোলে তার পূর্বপরিচিত দুই ব্যক্তি। গাড়ি করে বাংরিপোশি এলাকায় ৮০ কিমি দূরে নিয়ে যায় ওই দুই দুষ্কৃতী। উডালা এলাকায় সেই গাড়িতে আরও চারজন ওঠে বলে অভিযোগ। এরপর উডালা-বালাসোর রাস্তায় বেশ খানিকটা দূরে নিয়ে গিয়ে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়েই চলে গণধর্ষণ।

তরুণী প্রাণ বাঁচাতে চিৎকার করলে আরও খানিক দূরে তাকে গাড়ি থেকে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বাড়ি ফেরৎ পাঠানোর ব্যবস্থা করে। এরপরই তরুণী পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ দায়েরের পরে পুলিশ দুজনকে গ্রেফতার করে। বাকীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

তবে গ্রেফতার হলেও রাজ্যের আইন ও প্রশাসনের দুর্বলতার কারণে এই ধরনের দুষ্কৃতীরা যে নারী নির্যাতন থেকে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েই চলেছে, তার আরও একটি প্রমাণ এই ঘটনা। প্রতি মাসেই নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় ওড়িশা যেন রেকর্ড করতে চলেছে। এরপরেও বিজেপি শাসিত ওড়িশায় কোনও সদর্থক পদক্ষেপ দেখা যাচ্ছে না প্রশাসনের তরফে।

Related articles

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...

কোথায় আবেদন করব জানি না: বাদ নাম! ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

বাংলায় লক্ষ লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর বাদ পড়েছে। সেই বাদের তালিকায় এবার কলকাতা হাই কোর্টের...