Friday, March 27, 2026

মধ্যরাতে কেঁপে উঠল মাটি, পরপর পাঁচবার ভূকম্পন আফগানিস্তানে

Date:

Share post:

পরপর পাঁচবার কেঁপে উঠল আফগানিস্তানের পাকিস্তান সীমান্ত লাগোয়া মাটি। ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে ২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে এই সংখ্যা ক্রমশ বাড়ছে। এই কম্পন পাকিস্তান পেরিয়ে ভারতের দিল্লি পর্যন্ত অনুভূত হয় রবিবার মধ্যরাতে।

প্রথমবারের কম্পন অনুভূত হয় ১২.৪৭ মিনিট নাগাদ আফগানিস্তানের (Afganistan) পাকিস্তান সীমান্ত লাগোয়া বসাবুল শহর থেকে ৩৬ কিলোমিটার দূরে। কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৬.৩ ছিল। যদিও ভূত্বকের ১৬০ কিলোমিটার গভীরে কম্পন সৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতি কেমন হয়নি। এরপর পরপর ১.০৮ মিনিট, ১.৪৯ মিনিট, ভোর ৩.০৩ মিনিট এবং ৫.১৬ মিনিটে আরও চারবার কম্পন অনুভূত হয়।

ভারতের সিসমোলজি বিভাগের পরিমাপ অনুসারে সবথেকে বেশি কম্পন অনুভূত হয় ভোর পাঁচটা নাগাদ। বসাবুল শহরের কাছাকাছি ভূত্বকের থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল সেই ভূমিকম্প। মাত্র ছিল রিখটার স্কেলে ৫। আর সেই কম্পনেই একটি সংবাদ সংস্থার দাবি মৃত্যু হয়েছে ৫০০ জনের। রয়টার্সের দাবি মৃত্যু হয়েছে ৬২২ জনের। আহত অন্তত এক হাজার জন।

আরও পড়ুন: টক্সিক ম্যাসকুলিনিটি! বন্দুক নিয়ে ছবি পোস্ট করে আগেই দেশরাজ ‘ক্ষমতা’ জাহির করেছিল

আফগানিস্তানে এই ভূমিকম্পের রেশ পড়েছে পাকিস্তানের পেশোয়ার, ইসলামাবাদ শহরে। কম্পন অনুভূত হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীর থেকে দিল্লী এবং নয়ডা এলাকাতেও। ভারতে বা পাকিস্তানের মৃত্যুর বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Related articles

দেড় ঘণ্টার বিমান বিভ্রাট: ‘জীবন বাঁচানো’ পাইলটের প্রশংসা মুখ্যমন্ত্রীর

বঙ্গে ভোটের উত্তাপ শুরু হতেই শুরু আকাশপথে নেতা-নেত্রীদের ঘন ঘন উড়ান। রাজ্যের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের...

নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ জেন জি নেতা বলেন্দ্রের, অভিনন্দন মোদির

নেপালে নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ (Balendra Shah) ওরফে বলেন। দেশের ৪৭তম প্রধানমন্ত্রী হলেন এই সর্বকনিষ্ঠ নেতা তথা...

নির্বাচন শেষে রান্নার গ্যাস ২০০০ টাকা করবে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

"যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে এবার ভারত নিজের পক্ষ নিল: জানালো ইরান!

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারত বরাবর নিরপেক্ষতার পথে হেঁটেছে। এমনকি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনেও শান্তির বার্তা...