Monday, June 22, 2026

জনগণ সরকার বাছবে: অভিষেকের সুরে বিহারে কমিশনের ভোটচুরির বিরুদ্ধে সরব ললিতেশ

Date:

Share post:

সোমবারই শেষ হচ্ছে বিহারে নির্বাচন কমিশনের ভোটার সমীক্ষার (SIR) কাজ। বারবার এই সমীক্ষা কত গুরুত্বপূর্ণ তা বোঝানোর চেষ্টা করেছে নির্বাচন কমিশন। আদতে কমিশন যে বিজেপির নির্দেশে ভোটার তালিকায় কারচুপি করতে নিবিড় সংশোধনী শুরু করেছে, তা প্রমাণিত হল সাম্প্রতিক একটি সমীক্ষায় যেখানে দেখা যাচ্ছে মাত্র ৩৯টি বিধানসভাতেই ডুপ্লিকেট ভোটার (duplicate voter) ১,৮৭ লক্ষ। সেই সমীক্ষা তুলে ধরে নির্বাচন কমিশনের (ECI) ভোট চুরি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন উত্তরপ্রদেশের তৃণমূলনের দলনেতা ললিতেশ ত্রিপাঠি (Lalitesh Tripathi)। সেই সঙ্গে দাবি করলেন এই চুরি রুখে জনগণই নিজেদের সরকার বেছে নেবে।

২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দাবি করেছিলেন, বিজেপি এমন রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে যেখানে তারা সরকারে থেকে ভোটার বেছে নিচ্ছে। তবে এই প্রক্রিয়া কোনওভাবেই তৃণমূল কংগ্রেস চালাতে দেবে না, স্পষ্ট করে দিয়েছিলেন অভিষেক। বিহারের ভোটার অধিকার যাত্রাতেও সেই দাবি তুলে ধরার বার্তা দিলেন উত্তর প্রদেশের তৃণমূলের দলনেতা ললিতেশ ত্রিপাঠি।

সাম্প্রতিক একটি সমীক্ষা তুলে ধরে ললিতেশ দাবি করেন, ভাবুন, নির্বাচন কমিশন কয়েক মাস ধরে ডুপ্লিকেট ভোটার (duplicate voter) ছাঁটাইয়ের কাজ চালাচ্ছে। আর আজ এসআইআর-এর শেষ দিনে প্রায় দুলক্ষ ডুপ্লিকেট ভোটার মাত্র ৩৯ টি বিধানসভায় পাওয়া যাচ্ছে। যদি ৩৯ বিধানসভায় ১,৮৭ লক্ষ থাকে তবে পুরো বিহারে কত ডুপ্লিকেট ভোটার আই কার্ডধারী মানুষ কত রয়েছে। এটাই ভোট চুরি। আর এই চুরি লাগাতার হয়ে চলেছে।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের প্রতিশ্রুতিই সার! বিহারের মাত্র ১৬ শতাংশ বিধানসভাতেই ২ লাখ ডুপ্লিকেট ভোটার

ভোট চুরির প্রতিবাদে আওয়াজ তোলার বার্তা দিয়ে পাটনা থেকে ললিতেসের দাবি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই চুরির বিরুদ্ধে আওয়াজ তুলবই। এটা সংবিধানের হত্যা। কোনও দেশভক্ত এই হত্যা দেখে চুপ করে থাকবে না। এবার জনগণ জবাব দেবে। এবার জনগণ সরকার বেছে নেবে। সরকার জনগণ বা ভোটার বেছে নিতে পারবে না।

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...