Friday, March 27, 2026

মহিলা বিশ্বকাপের পুরস্কার মূল্য বৃদ্ধি প্রায় ২৯৭ শতাংশ!

Date:

Share post:

মহিলাদের ওডিআই বিশ্বকাপ(Womens Odi World Cup) ছাপিয়ে গেল পুরুষদের বিশ্বকাপকেও। আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হতে চলেছে মহিলাদের ওডিআই বিশ্বকাপ। তার আগেই বিরাট চমক আইসিসির। পুরুষদের বিশ্বকাপের থেকে প্রায় তিন গুন বেশি এবারের মহিলাদের বিশ্বকাপের পুরস্কার মূল্য। আর তাতেই কার্যত হৈচৈ পড়ে গিয়েছে বিশ্ব ক্রিকেট মহলে। মহিলাদের বিশ্বকাপে(Womens Odi World Cup) আইসিসির(ICC) এই পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।

এখনও পর্যন্ত কোনও মহিলাদের ওডিআই বিশ্বকাপেই এত বিরাট আর্থিক মূল্যের পুরস্কার দেওয়া হয়নি। এবার সেটাই হল। আসন্ন মহিলা বিশ্বকাপের পুরস্কার মূল্য ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার। ২০২৩ সালের পুরষদের বিশ্বকাপের থেকে প্রায় তিন গুন বেশি পুরস্কার পাবেন এবার স্মৃতি মন্ধনারা।

ইতিমধ্যেই সেই তালিকা ঘোষণা করা হয়ে গিয়েছে। সেখানেই চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন মার্কিন ডলার। গতবার মহিলাদের বিশ্বকাপে সব মিলিয়ে পুরস্কার মূল্য ছিল ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার।

এমনকি গতবা পুরুষদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়া পেয়েছিল ৪ মিলিয়ন ডলার। তার থেকেও এবার বেশি টাকা পেতে চলেছেন মহিলাদের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের ওডিআই বিশ্বকাপ। সব  মিলিয়ে গতবারের থেকে প্রায় ২৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবার মহিলাদের বিশ্বকাপের পুরস্কার মূল্য।

Related articles

দেড় ঘণ্টার বিমান বিভ্রাট: ‘জীবন বাঁচানো’ পাইলটের প্রশংসা মুখ্যমন্ত্রীর

বঙ্গে ভোটের উত্তাপ শুরু হতেই শুরু আকাশপথে নেতা-নেত্রীদের ঘন ঘন উড়ান। রাজ্যের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের...

নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ জেন জি নেতা বলেন্দ্রের, অভিনন্দন মোদির

নেপালে নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ (Balendra Shah) ওরফে বলেন। দেশের ৪৭তম প্রধানমন্ত্রী হলেন এই সর্বকনিষ্ঠ নেতা তথা...

নির্বাচন শেষে রান্নার গ্যাস ২০০০ টাকা করবে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

"যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে এবার ভারত নিজের পক্ষ নিল: জানালো ইরান!

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারত বরাবর নিরপেক্ষতার পথে হেঁটেছে। এমনকি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনেও শান্তির বার্তা...