Friday, March 27, 2026

চুরির অভিযোগে সাতসকালে যুবককে পিটিয়ে খুন ক্যানিংয়ে! ভাইরাল ভিডিও

Date:

Share post:

ক্যানিং থানার (Canning Police Station) অন্তর্গত তালদি এলাকায় চুরির অভিযোগে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হল এক যুবককে। খুনের আগে তাঁকে পাকড়াও তার পা বেঁধে টেনেহিঁচড়ে নিয়ে যাবার ভিডিও ধরা পড়েছে সিসি ক্যামেরায়, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।গণপিটুনির জেরে মৃত্যু হয়েছে যুবকের। অভিযুক্তরা এখনও অধরা। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানাচ্ছেন মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ বাঁশ দিয়ে অজ্ঞাত পরিচয় এক যুবককে মারধর শুরু করেন চার-পাঁচজন ব্যক্তি। তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ করা হয়। যুবক বারবার কিছু বলার চেষ্টা করলেও তাতে আমল দেওয়া হয়নি। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর। এই ঘটনায় সানিমার ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।

Related articles

দেড় ঘণ্টার বিমান বিভ্রাট: ‘জীবন বাঁচানো’ পাইলটের প্রশংসা মুখ্যমন্ত্রীর

বঙ্গে ভোটের উত্তাপ শুরু হতেই শুরু আকাশপথে নেতা-নেত্রীদের ঘন ঘন উড়ান। রাজ্যের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের...

নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ জেন জি নেতা বলেন্দ্রের, অভিনন্দন মোদির

নেপালে নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ (Balendra Shah) ওরফে বলেন। দেশের ৪৭তম প্রধানমন্ত্রী হলেন এই সর্বকনিষ্ঠ নেতা তথা...

নির্বাচন শেষে রান্নার গ্যাস ২০০০ টাকা করবে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

"যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে এবার ভারত নিজের পক্ষ নিল: জানালো ইরান!

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারত বরাবর নিরপেক্ষতার পথে হেঁটেছে। এমনকি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনেও শান্তির বার্তা...