Saturday, June 13, 2026

বাংলাকে বাংলাদেশি বলার অপমান মানবে না বাংলা! বিজেপিকে কড়া আক্রমণ ঋতব্রতের 

Date:

Share post:

বাংলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে ভিন রাজনীতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ডোরিনা ক্রসিংয়ে ভাষা আন্দোলনের মঞ্চ থেকে বিজেপিকে নিশানায় আক্রমণ শানান তিনি। তাঁর অভিযোগ, ‘‘পাঁচ হাজার বছরের ইতিহাসে বাঙালির অস্তিত্ব, দু’হাজার বছরের ভাষার পরম্পরা, আর ১২০০ বছরের লিখিত ঐতিহ্যকে আজ স্বৈরাচারী বিজেপি বাংলাদেশি বলে অপমান করছে। এই অপমান বাংলার মানুষ কোনওদিন মেনে নেবে না।’’

প্রসঙ্গত, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রানি রাসমণি অ্যাভিনিউয়ে সরিয়ে আনা হয় ভাষা আন্দোলনের মঞ্চ। ওই মঞ্চে ঋতব্রতের পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, সাধারণ সম্পাদক বৈশ্বানর চট্টোপাধ্যায়, তন্ময় ঘোষ, অলোক দাস-সহ একাধিক জেলা নেতৃত্ব।

ঋতব্রত বলেন, ‘‘বাংলার মাটিকে বিজেপি মনে করছে মহারাষ্ট্র বা গুজরাট। মঞ্চ ভেঙে ভেবেছিল আন্দোলন থেমে যাবে। কিন্তু এটা বাংলার দুর্জয় ঘাঁটি। আন্দোলন চলছিল, চলছে, চলবেও।’’ তাঁর কটাক্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসময় বাঙালি হয়ে জন্মাতে চেয়েছিলেন, অথচ আজ বাংলাভাষাকে অপমান করা হচ্ছে।

ভাষণের মাঝে ঋতব্রত বাঙালির খাদ্যতালিকার পাঁচ হাজার বছরের ইতিহাস থেকে শুরু করে কবিকঙ্কন মুকুন্দরামের মঙ্গলকাব্য, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নোবেল সম্মান— সবিস্তারে তুলে ধরেন। উত্তরপ্রদেশের পাঠ্যবই থেকে রবীন্দ্রনাথকে বাদ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘রবীন্দ্রনাথ বিজেপির চোখের বালি। বাংলার ওপর অত্যাচারের আসল উদ্দেশ্য হল বিধানসভা ভোটের আগে গোপনে এনআরসি চাপানো।’’

ঋতব্রতের দাবি, বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম জনগোষ্ঠীর ভাষা এবং মধুরতম ভাষা। ‘‘বাংলাকে মুছে ফেলার চক্রান্ত কোনওদিন সফল হবে না। বাংলাই তার জবাব দেবে,’’ হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন – ফের বন্ধ হচ্ছে শেষ মেট্রো: ব্লু লাইনে ব্যাপক দুর্ভোগে নতুন সংযোগ

Related articles

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...