Monday, June 22, 2026

ফের বন্ধ হচ্ছে শেষ মেট্রো: ব্লু লাইনে ব্যাপক দুর্ভোগে নতুন সংযোগ

Date:

Share post:

মেট্রোর যাত্রা দিন দিন শহরের মানুষের কাছে বিভীষিকা হয়ে দাঁড়াচ্ছে। সেই ভোগান্তিতে নতুন সংযোজন – রাতের শেষ মেট্রো বন্ধ করার সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। নতুন দুই রুটকে মেট্রোর দক্ষিণেশ্বর-কবি সুভাষ ব্লু লাইনের (Blue Line) সঙ্গে যুক্ত করার পর থেকে কোনওভাবেই যে মেট্রোর সময় ও পরিষেবার মধ্যে তালমিল রাখা সম্ভব হচ্ছে না মেট্রো কর্তৃপক্ষের দ্বারা, এই সিদ্ধান্ত তার আরও একটি প্রতিফলন।

কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হল, ব্লু লাইনে শেষ মেট্রো আর চালানো হবে না আপাতত। শহিদ ক্ষুদিরাম ও দমদম দুটি স্টেশন থেকে শেষ মেট্রোর (last metro) সময় ছিল রাত ১০.৪০ মিনিটে। সেই মেট্রো আপাতত আর চালাবে না কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বুধবার থেকে পাওয়া যাবে না এই পরিষেবা। তবে এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার এই শেষ মেট্রো বন্ধ করেছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ভারত থেকে লাভ ১০ হাজার কোটি ডলারের বেশি! তবু ভারতকেই দোষ ট্রাম্পের

তবে তাতে আদৌ সাধারণ যাত্রী দুর্ভোগ কতটা কমবে তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। যদিও তার সঙ্গে এই শেষ মেট্রো বন্ধের সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই। দিনের ব্যস্ত সময়ে, অফিস টাইমে নিয়মিত মেট্রোর পরিষেবা ও তাতে ভিড় নিয়ন্ত্রণ আদৌ কবে সম্ভব হবে, তা নিয়ে আজও নিরুত্তর মেট্রো কর্তৃপক্ষ।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...