Monday, June 22, 2026

কথা রাখেনি মধ্যপ্রদেশ সরকার, অর্জুন ফেরাচ্ছেন দুই প্যারালিম্পিয়ান

Date:

Share post:

দেশের হয়ে প্যারালিম্পিকে পদক জিতেছেন। অর্জুন পুরস্কার(Arjuna Award) পেয়েছেন। কিন্তু তাদের সঙ্গেই চূড়ান্ত প্রবঞ্চনা। কথা দিয়ে কথা রাখেনি মধ্যপ্রদেশ সরকার(Madhyapradesh Govt)। অভিমানে এবার অর্জুন পুরস্কার ফেরানোরই সিদ্ধান্ত নিয়েছেন মধ্যপ্রদেশের দুই প্যারালিম্পিয়ান কপিল পারমার(Kapil Parmar) এবং প্রাচী যাদব(Prachi Yadav)। তাদের এই সিদ্ধান্তেই এই ভারতীয় ক্রিড়া মহলে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

২০২৪ সালের প্যারালিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন দুই তারকাই। দেশে ফেরার পরই তাদের ঘিরে বহু সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল। সেই সময়ই মধ্যপ্রদেশ সরকারের তরফে তাদের আর্থিক পুরস্কার এবং চাকরি দেওয়ার ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই কথা নাকি মধ্যপ্রদেশ সরকার রাখেনি। এমনকী বারবার চাকরির কথা জিজ্ঞাসা করা হলে শুধুই নাতি বলা হয় তা প্রক্রিয়াধীন রয়েছে। এমন অপমানের জ্বালা থেকেই অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মধ্যপ্রদেশের সরকারের তরফে কপিল পারমার(Kapil Parmar) ১ কোটি টাকা পেলেও, পাননি চাকরি। তাঁর অভিযোগ, “মধ্যপ্রদেশ সরকার অ্যাথলিটদের একদমই সম্মান দেয় না। মুখ্যমন্ত্রী মোহন যাদব তাঁকে গেজেটেড অফিসার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি”।

একই কথা আরেক প্যারা অ্যাথলিট প্রাচী যাদবের(Prachi Yadav) মুখেও। তাঁরও অভিযোগ যে রাজ্য সরকার নাকি কোনও সাহায্যই তাঁকে করেনি। এমনকি প্রাচীকে নাকি কেরানির চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। যদিও তা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এরপর মুখ্যমন্ত্রী নিজে তাঁকে ভালো চাকরি দেওয়ার বার্তা দিয়েছিলেন, যদিও তারপরও কিছুই হয়নি।

এরপরই দুই পদকজয়ী সিদ্ধান্ত নিয়েছেন অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার। মধ্যপ্রদেশের স্পোর্টস ডিরেক্টরের কাছেই অর্জুন পুরস্কার পাঠানোর সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছেন।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...