Friday, March 27, 2026

সন্দেশের চোটে প্রকট ক্লাব বনাম ফেডারেশন দ্বন্দ্ব, হাত শক্ত মোহনবাগানের

Date:

Share post:

চোট পেয়ে কাফা নেশনস কাপ থেকে ছিটকে গেলেন সন্দেশ ঝিঙ্গন(Sandesh Jhingan)। বুধবারই দেশে ফিরে আসছেন ভারতীয় দলের ডিফেন্ডার। টুর্নামেন্টের মাঝপথেই বড় ধাক্কা ভারতীয় দলের কাছে। তবে সন্দেশের চোট ঘিরে ফের একবার ক্লাব বনাম দেশ দ্বন্দ্ব প্রকট হল।

কাফা নেশনস কাপের দ্বিতীয় ম্যাচে ইরানের বিরুদ্ধে চোয়ালে গুরুতর চোট পান সন্দেশ ঝিঙ্গন। তাঁর চোট বেশ গুরুতর। সূত্রের খবর অনুযায়ী ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে তাঁর সুস্থ হতে। তবে সন্দেশের জন্য আরও বড় ধাক্কা।

সূত্র মারফত জানা যাচ্ছে, যেহেতু এই টুর্নামেন্ট ফিফা( FIFA) উইন্ডোর সময় নয় সেই কারণে সন্দেশের শুশ্রূষার খরচ দেবে না এআইএফএফ,(AIFF) অপরদিকে অর্থ ব্যয় করবেনা এফসি গোয়া(FC Goa) ক্লাবও। সমস্ত খরচই সন্দেশকে করতে হবে। ফলে আরও একবার স্পষ্ট হয়ে উঠল ক্লাব বনাম জাতীয় দল। সন্দেশকে না পাওয়ায় এসিএলে সমস্যায় পড়বে এফসি গোয়া।

প্রসঙ্গত ফুটবলারদের চোট পাওয়ার আশঙ্কা থেকেই কাফা নেশনস কাপে কোনও ফুটবলার ছাড়েনি মোহনবাগান( Mohun bagan)। সন্দেশের এই চোটের কারণে ভারতীয় দলে থেকে ফিরে আসার খবরে মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরের হাত শক্ত করল। কাফা নেশনস কাপে খেলার জন্য ফুটবলার না ছাড়ার তত্ত্ব জোরালো হল। মোহনবাগান টিম ম্যানেজমেন্টের সঙ্গে ভারতীয় ফুটবল ফেডারেশনের চাপান উতোর তুঙ্গে ওঠে শুভাশিস বসুর চোট ঘিরে।

শুভাশিস বসু যখন নিজে জানান, তাঁর চোট হয় ভারতীয় দলের শিবিরে থাকার সময় সন্তোষ ট্রফির বাংলা দলের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলার সময়, আর ফেডারেশন তাঁর চোট সারাতে কোনও উদ্যোগ নেয়নি।

আরও পড়ুন: রবসনের ‘বং কানেকশন’, নেইমারের নিয়েও শোনালেন অজানা কথা

তবে কাফা কাপে ইরানের কাছে বড় ব্যবধানে হারলেও গ্রুপ টেবিলে ভারত এখনও দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতের শেষ ম্যাচ আফগানিস্তানের সঙ্গে। আগামী অক্টোবর মাসে সিঙ্গাপুরের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাই পর্বে খেলবে ভারত। সেই ম্যাচগুলিতে সন্দেশ খেলতে পারবেন না।

Related articles

IPL: খেলতে পারবেন না বিদেশি বোলার, শুরুর আগেই ধাক্কা আরসিবির

আইপিএলের (IPL) প্রথম ম্যাচের আগেই সমস্যায় পড়ল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি (Royal Challengers Bangalore)। আইপিএল শুরুর আগের দিন আরসিবি...

কোহলির হাতে নতুন ‘পদ্ম রহস্য’, ট্যাটুতেই জীবনের গল্প!

আইপিএল(IPL) শুরুর আগে চর্চায় বিরাট কোহলি(Virat Kohli)। মাঠের পারফরম্যান্সের মতোই স্টাইলেও আইকন কিং কোহলি, তাঁর শরীরে নজর কাড়ছে...

Lockdown! জল্পনা উড়িয়ে কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পুরী

লকডাউনের (Lockdown) কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। জল্পনা উড়িয়ে দাবি করলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতির গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী...

আবুধাবির আকাশে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে মৃত্যু ভারতীয়ের!

এক মাস ধরে লাগাতার চলছে পশ্চিম এশিয়ার যুদ্ধ (West Asia conflict)। হামলা, পাল্টা হামলার জেরে প্রাণ যাচ্ছে হাজার...