Wednesday, March 4, 2026

তৃণমূলের ধর্না সরিয়ে নিজেরাই বসতে চায় সেনা! হাই কোর্টে প্রাক্তন সেনাকর্মীরা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন চন্দ্রিমার

Date:

Share post:

নিয়মের দোহাই দিয়ে মেয়ো রোডে তৃণমূলের অবস্থান মঞ্চ ভেঙে ছিল সেনাবাহিনী। এবার নিজেরাই ধর্নায় বসতে চেয়ে হাই কোর্টে দ্বারস্থ প্রাক্তন সেনাকর্মীর (Ex Army)। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে। এদিকে প্রাক্তন সেনা কর্তাদের এই কর্মসূচির যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

কয়েকদিন আগেই মেয়ো রোডে তৃণমূলের  সভামঞ্চে খুলে ফেলে সেনা। খুলে ফেলা হয় ত্রিপল। এরপরই সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সেনার প্রতি সম্মান বজায় রেখেই বিজেপির বিরুদ্ধে তীব্র তোপ দাগেন। কিন্তু মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ৮ সেপ্টেম্বর  ধর্নায় বসতে চেয়ে আদালতে আবেদন করেন প্রাক্তন সেনা কর্মী (Ex Army) ও কর্তারা। সোমবার এই মামলার শুনানি হতে পারে।

এই প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী কারও প্রতি কোনও অসম্মান প্রদর্শন করেননি। আমরা সেনা অনুমতি নিয়েই ধর্নায় বসেছিলাম। আমাদের ডেকোরেটরদের সঙ্গে কথা বলতে পারতেন। কিন্ত  প্যান্ডেল খোলার জন্য সেনা চলে আসে। মুখ্যমন্ত্রী সেনা বা কারোর প্রতি অসম্মানসূচক কোনও মন্তব্য করেননি। হতে পারে ওরা কারোর ইন্ধনে এই কাজ করেছে।

ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল সাপ্তাহিক প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছিল। সেই কারণেই তাদের মঞ্চ ও প্যান্ডল খোলা হয়নি বলেই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।  কিন্তু এর প্রতিবাদ সেনার প্রাক্তন কর্মীরা যেভাবে ধর্নায় বসার সিদ্ধান্ত নিলেন তা নজিরবিহীন।

spot_img

Related articles

কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই কলকাতায় প্রতিনিধি দল, উচ্চপর্যায়ের বৈঠক বৃহস্পতিবার

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতি কতটা এগোল, তা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে...

তিনমাসের মধ্যেই বিহারে মুখ্যমন্ত্রী বদল: নীতীশকে রাজ্যসভায় ‘রাজনৈতিক বাণপ্রস্থে’ পাঠাচ্ছে BJP! 

সরকার গঠনের তিনমাস যেতে না যেতেই ফের বিহারে মুখ্যমন্ত্রী বদলের ইঙ্গিত। কারণ, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar) রাজ্যসভা...

স্বামীর মৃত্যুর সুযোগ নিয়ে ধর্ষণ! ‘বিজেপি পার্টি অফিসে ধর্ষণে’র ঘটনায় সরব তৃণমূল

বিজেপি রাজ্যে নারী সম্মানের তলানিতে থাকা অবস্থা কারো অজানা নয়। বাংলাতে কিছু আসন জিততে বঙ্গ বিজেপির নেতারা সেই...

আবারও পুরুলিয়ার শ্রমিকের মৃত্যু ভিনরাজ্যে: অভিষেকের তৎপরতায় ফিরছে দেহ

ভিনরাজ্যে ফের রহস্যমৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপে ফেরানো হচ্ছে পুরুলিয়ায় পরিযায়ী...