Sunday, March 29, 2026

যারা তৃণমূল করত তারা এখন মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছে! দলবদলুদের তীব্র খোঁচা মমতার

Date:

Share post:

বিধানসভায় বেনজির হট্টগোল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাষণে তুমুল বাধা বিজেপি (BJP) বিধায়কদের। এর প্রেক্ষিতে বিরোধী শিবিরকে লক্ষ্য করে প্রবল আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই দলবদলু বিজেপি বিধায়কদের নিশানা করেন মমতা। বলেন, আগে তৃণমূলে ছিল। এখন বিজেপিতে গিয়ে আক্রমণ করছে। লজ্জা করে না! বাংলা বিরোধী বিজেপি আগামী দিনে বিধানসভায় আসবে না, জিরো হবে- হুঙ্কার মমতার।

গেরুয়া শিবিরের হট্টগোলের মধ্যেই ভাষণ চালিয়ে যান মুখ্যমন্ত্রী। বিজেপি বিধায়কদের কটাক্ষ করে মমতা বলেন, “আগে যারা তৃণমূল (TMC) করত তারা এখন মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছে। আমায় কিছু বলতে হবে না, বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। এরা অগণতান্ত্রিক একটা দল।” সরাসরি বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, তুমি আর কথা বলো না, তুমি তৃণমূল করতে তাপস, তোমার লজ্জা থাকা উচিৎ।“ নাম না করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নিশানা করেন মমতা। বলেন, “আর একজন বড় নেতা হয়েছেন। এখন তিনি বিজেপিতে। আগে তিনটে রাজনৈতিক দলে গেছেন, বারবার দল পরিবর্তন করছেন- একবার কংগ্রেস, একবার সমাজবাদী পার্টি, একবার তৃণমূল, একবার বিজেপি।“

এদিকে, এই হট্টগোলের মাঝে বিজেপি বিধায়করা মোদিকে উদ্দেশ্য করে ‘চোর’ স্লোগান দেয় বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী কথায়, “আপনারা চোর, চোর বলতে বলতে মোদি চোর বলে ফেলছেন। এটা বলবেন না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। লজ্জা করে না নিজেদের নেতাকে চোর বলছেন।” মমতা বলেন, “সব হারবে। আর হেরে গেলে ওই হাততালিটা আপনার প্রতিবেশী, স্ত্রী, ছেলেমেয়েরা আপনাদের দেবে।” মুখ্যমন্ত্রীর কথায়, “বিজেপি-কে জনগণের ধাক্কা দিয়ে বের করে দেব। বাংলা বিরোধী বিজেপি আগামী দিনে বিধানসভায় আসবে না, জিরো হবে।“

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...