Friday, March 27, 2026

মৃত ছাড়িয়েছে ২,২০০, আর্থিক সংকটে পড়া আফগানিস্তানে ফের ভূমিকম্প!

Date:

Share post:

রবিবার মধ্যরাত থেকে একাধিক ভূমিকম্প। রুক্ষ পাহাড়ে ঘেরা আফগানিস্তানে মৃত্যুর মিছিল। পাঁচ দিন পরেও ঘরে ফেরার পথ ধরতে পারেনি আফগানরা। তারই মধ্যে প্রবল আফটার শকে (after shock) ফের কেঁপে উঠল মধ্য এশিয়ার দেশ। যদিও নতুন করে কারো মৃত্যু হয়নি বলেই দাবি আফগান (Afganistan) প্রশাসনের।

বৃহস্পতিবার মধ্যরাত ও শুক্রবার সকালে দুটি প্রবল আফটার শক কাঁপিয়ে দেয় আফগানিস্তানের মাটি। এবারেও উৎসস্থল সেই নানগড়হর প্রদেশেই। এবারে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পাঁচ বার আফটার শক (after shock) অনুভূত হয়, যার কম্পন টের পাওয়া যায় আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও। মোট ১৩ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। আহতদের অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছে।

আরও পড়ুন: একজোট ভারত-রাশিয়া-চিন: গভীর হতাশা ট্রাম্পের, মন্তব্যে নারাজ বিদেশমন্ত্রক

ইতিমধ্যেই বিধ্বংসী ভূমিকম্পে অন্তত ২,২০০ মানুষের মৃত্যুর খবর জানিয়েছে তালিবান প্রশাসন। সেই ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে কবে কুনার, নানগড়হর এলাকায় নতুন করে বসতি গড়ে তোলা সম্ভব হবে তা নিয়ে এখনও সদুত্তর নেই তালিবান প্রশাসনের কাছে। কম্পনে ভেঙে যাওয়া রাস্তা দিয়ে ত্রাণ পৌঁছানোও হয়েছে মুশকিল। অন্যদিকে পাথর ও শুকনো পাথুরে জমিতে তৈরি বাড়িতে আর ফিরে যেতেও ভয় পাচ্ছেন ভূমিকম্প বিধ্বস্ত এলাকার মানুষ। তারই মধ্যে আবার আফটার শক নতুন করে আশঙ্কা বাড়াচ্ছে বাসিন্দাদের।

Related articles

জ্বালানির পর এবার বাড়তে চলেছে ৭৬৭ জরুরি ওষুধের দাম!

গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা আমজনতার। এবার মধ্যবিত্তের পকেটের খরচ বাড়িয়ে মেডিক্যাল পরিষেবাতেও মূল্যবৃদ্ধির কোপ। জাতীয় ওষুধ...

বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা! বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

শুক্রের সকাল থেকে রোদের দাপট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ রাজ্যজুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে, সঙ্গী...

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...