Sunday, June 14, 2026

কী চান EVM না ব্যালট? কর্নাটকের কংগ্রেস সরকারের ভোট ব্যালটের পক্ষে

Date:

Share post:

ইভিএম থেকে ব্যালটে ফিরছে কংগ্রেস শাসিত কর্ণাটক! দেশের তথা একাধিক রাজ্যের নির্বাচনের পরে ইভিএম কারচুপির অভিযোগের সরব ছিল কংগ্রেস। এবার তারা নিজেদের ক্ষমতাসীন রাজ্যের পঞ্চায়েত ও স্থানীয় পুরসভার নির্বাচনে ইভিএম-এর (EVM) বদলে ব্যালটে (ballot paper) ভোটের সিদ্ধান্ত নিয়ে ফেলল। সেই মতো কর্ণাটক সরকার সুপারিশ জানালো রাজ্য নির্বাচনে কমিশনকে।

লোকসভা নির্বাচনের আগে থেকেই ইভিএমে কারচুপির অভিযোগে সরব কংগ্রেস। বারবার নির্বাচন কমিশন (ECI) দাবি করেছে কোনও ভাবেই ইভিএম হ্যাক করা সম্ভব নয়। যদিও কংগ্রেস নিজেদের দাবিতে অনড় ছিল। কর্ণাটক সরকারের সিদ্ধান্তে স্পষ্ট হয়ে গেল, কংগ্রেস (Congress) ইভিএম (EVM) থেকে ব্যালটের (ballot) নির্বাচনেই ফিরে যেতে চায়।

আরও পড়ুন: বন্যায় ভাসছে পঞ্জাব, কঠিন সময়ে মানবিক সিদ্ধান্ত প্রীতির দলের

কর্ণাটকের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, আসন্ন পঞ্চায়েত ও স্থানীয় পুরসভার নির্বাচন ব্যালটেই হবে। কর্নাটকের আইনমন্ত্রী এইচ কে পাতিল জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশনে ব্যাটলে নির্বাচন করার সুপারিশ করা হয়েছে। সেই সঙ্গে ভোটার তালিকা পুণরায় বিশ্লেষণ এবং প্রয়োজনে সম্পূর্ণভাবে নতুন করে ভোটার তালিকা তৈরি করার সুপারিশও করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে।

Related articles

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...