Friday, March 27, 2026

ফের রাজ্য পুলিশের সাফল্য, বেআইনি অস্ত্রের সূত্র বিবাদী বাগেই

Date:

Share post:

রাজ্য পুলিশের আর এক সাফল্য। একটি ঘটনায় তদন্ত চালাতে গিয়ে গ্রেফতার ঘটনার আসল চাঁইয়েরা। গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। কলকাতার শতাব্দী প্রাচীন এনসি দাঁ-এর দোকানের তিন মালিককে গ্রেফতার করেছে STF। সঙ্গে দোনলা-একনলা ৪১টি বন্দুক উদ্ধার করেছে পুলিশ (Police)।

সিল করা হয়েছে দোকান। সবচেয়ে বড় ঘটনা হল বেআইনি অস্ত্র (Arms) উদ্ধারে এর আগেও এই দোকানের নাম জড়িয়েছে। বিবাদী বাগ এলাকা থেকে বৃহস্পতিবার রাতে দোকানের তিন মালিক সুবীর দাঁ, অভি দাঁ, সুব্রত দাঁকে গ্রেফতার করে।

সপ্তাহ তিনেক আগে খরদহের রিজেন্ট পার্ক এলাকার একটি আবাসন থেকে বিপুল অস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। তদন্তে নামে STF। আর তখনই রহস্য ফাঁস। বিপুল অস্ত্র আসতো এই বিবাদী বাগের দোকান থেকে। এমনকী দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থেকেও এই দোকানের বন্দুক কার্তুজ উদ্ধার হয়। সেই কাণ্ডে এক কর্মচারীকে গ্রেফতার ও করা হয়। তারপর দোকানটি সাময়িক ভাবে বন্ধ হয়। ফের খোলার পর বেআইনি ব্যবসা। আবার সিল করে দেওয়া হয়েছে দোকানটি।

Related articles

দেড় ঘণ্টার বিমান বিভ্রাট: ‘জীবন বাঁচানো’ পাইলটের প্রশংসা মুখ্যমন্ত্রীর

বঙ্গে ভোটের উত্তাপ শুরু হতেই শুরু আকাশপথে নেতা-নেত্রীদের ঘন ঘন উড়ান। রাজ্যের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের...

নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ জেন জি নেতা বলেন্দ্রের, অভিনন্দন মোদির

নেপালে নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ (Balendra Shah) ওরফে বলেন। দেশের ৪৭তম প্রধানমন্ত্রী হলেন এই সর্বকনিষ্ঠ নেতা তথা...

নির্বাচন শেষে রান্নার গ্যাস ২০০০ টাকা করবে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

"যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে এবার ভারত নিজের পক্ষ নিল: জানালো ইরান!

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারত বরাবর নিরপেক্ষতার পথে হেঁটেছে। এমনকি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনেও শান্তির বার্তা...