Friday, March 27, 2026

বিজেপির মমতার মতো শিক্ষক নেই: শোভনদেব, ‘দুষ্টু ছাত্রদের’ কড়া দাওয়াইয়ের পক্ষে স্পিকার, চিকিৎসাধীন আহত মার্শাল

Date:

Share post:

বঙ্গ-বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাল শিক্ষক নেই! তাই ওদের সুপরামর্শ দেওয়ারও কেউ নেই। শিক্ষক দিবসে বিজেপি (BJP) সম্পর্কে এই বক্তব্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shobhandev Chatterjee)। আর ‘দুষ্টু ছাত্রদের’ কড়া দাওয়াইয়ের পক্ষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। অধ্যক্ষ জানান, বৃহস্পতিবারের গণ্ডগোলের জেরে তাঁর কাছে একটি অভিযোগ জমা পড়েছে। সবদিক খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। এদিকে আহত মার্শালের চিকিৎসা চলছে।

শুক্রবার শিক্ষক দিবস। সেই কথার প্রসঙ্গে টেনেই শোভনদেব বলেন, শিক্ষকেরাই ছাত্রদের গড়ে তোলেন। তাঁরা যে শিক্ষা দেন সেই শিক্ষাই সারাজীবন আমাদের পথ চলতে সাহায্য করে। রাজনীতির ক্ষেত্রেও একই কথা খাটে। আমাদের সিনিয়রদের কাছে যা শিখেছি তা এখনও কাজে লাগে। এখন আমরা নতুনদের পরামর্শ দিই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনদের পথ দেখান। ছাত্র-যুব-নতুন নেতা-বিধায়ক- সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তাঁর দেখানো পথে চলে। তাঁর মতো শিক্ষক আছেন বলেই আমাদের দল আজ এই জায়গায়। প্রশাসন হোক কিংবা দল- তাঁর মূল্যবান পরামর্শে আমরা পথ চলি। মানুষের কল্যাণে কাজ করি। কিন্তু বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শিক্ষক নেই। তাই ওদের এই দুরবস্থা। রাজনীতির শিষ্টাচার শেখানোর মতো কেউ নেই। এটা ওদের দুর্ভাগ্য। বৃহস্পতিবার বিধানসভায় বিজেপি (BJP) বিধায়কেরা যে কুৎসিত আচরণ করছেন আমার কয়েক দশকের পরিষদীয় রাজনীতিতে এই নোংরামো আমি দেখিনি। রাজনীতির মান এত নিচে নামিয়েছে ওরা ভাবা যায় না।

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বৃহস্পতিবার বিধানসভায় যা ঘটেছে তা কাম্য নয়। তবে আমি এটুকু বলতে পারি বিধানসভার আইন-রুল বুকে যা আছে সেই অনুযায়ী আমি দুষ্টু ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। বৃহস্পতিবার নিয়েওছি।

বিজেপি বিধায়কদের তাণ্ডবে মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আঘাত গুরুতর হওয়ায় মার্শালকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। বুক-কোমরে বড়সড় আঘাত রয়েছে তাঁর। অধ্যক্ষ জানালেন, বৃহস্পতিবারের গণ্ডগোলের জেরে তাঁর কাছে একটি অভিযোগ জমা পড়েছে। সবদিক খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। রাজ্য বিধানসভা সাক্ষী থাকল একাধিক নজিরবিহীন ঘটনার। বিজেপি বিধায়কেরা এদিন বিধানসভার মান-মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছেন। নিজেদের কৃতকর্মের জন্য পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Related articles

IPL: খেলতে পারবেন না বিদেশি বোলার, শুরুর আগেই ধাক্কা আরসিবির

আইপিএলের (IPL) প্রথম ম্যাচের আগেই সমস্যায় পড়ল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি (Royal Challengers Bangalore)। আইপিএল শুরুর আগের দিন আরসিবি...

কোহলির হাতে নতুন ‘পদ্ম রহস্য’, ট্যাটুতেই জীবনের গল্প!

আইপিএল(IPL) শুরুর আগে চর্চায় বিরাট কোহলি(Virat Kohli)। মাঠের পারফরম্যান্সের মতোই স্টাইলেও আইকন কিং কোহলি, তাঁর শরীরে নজর কাড়ছে...

Lockdown! জল্পনা উড়িয়ে কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পুরী

লকডাউনের (Lockdown) কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। জল্পনা উড়িয়ে দাবি করলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতির গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী...

আবুধাবির আকাশে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে মৃত্যু ভারতীয়ের!

এক মাস ধরে লাগাতার চলছে পশ্চিম এশিয়ার যুদ্ধ (West Asia conflict)। হামলা, পাল্টা হামলার জেরে প্রাণ যাচ্ছে হাজার...