Friday, March 27, 2026

গোমাংসের চালানে সই শান্তনু ঠাকুরের! মুখোশ খুলে তিন প্রশ্ন কুণালের

Date:

Share post:

বাংলার সীমান্ত দিয়ে পাচার ঠেকাতে যে ব্যর্থ বিএসএফ, বারবার সেই তথ্য প্রমাণ করে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। সেইসঙ্গে দাবি করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের যোগসাজোশেই সীমান্তে পাচারের কাজ চালিয়ে বাংলাকে বদনাম করার বিজেপির অপচেষ্টা করে চলেছে বিজেপি। তৃণমূলের এই দাবি যে কতটা সত্যি, প্রমাণিত হল কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের (Santanu Thakur) প্যাডে তাঁরই সই করা নথিতে। যেখানে স্পষ্ট সীমান্ত দিয়ে গোমাংস (beef) পাচারে বিএসএফকে (BSF) নির্দেশ দিচ্ছেন শান্তনু।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে (ছবির সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) দেখা গিয়েছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্বাক্ষর করা একটি কাগজ। যেখানে সীমান্ত দিয়ে গোমাংস নিয়ে যাওয়ার ছাড়পত্র বিএসএফকে দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী। আর এই কাগজের ছবি ভাইরাল হতেই সরব বাংলার শাসক দল। যে গোমাংস বাংলার সীমান্ত দিয়ে পাচার নিয়ে বারবার অমিত শাহ বাংলায় এসে অভিযোগ তুলেছেন, এবার সেখানেই রীতিমত সরকারি শিলমোহর দিয়ে গোমাংস পাচারে কেন্দ্রের বিজেপির মন্ত্রী ও বিএসএফ-এর যোগ স্পষ্ট হয়ে গিয়েছে।

এই ছবি প্রকাশ্যে আসতেই কেন্দ্রের সরকারের কাছে তিন প্রশ্ন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। প্রথমত তিনি প্রশ্ন করেন, এই ছবিটি কতটা সত্য, তা নিয়ে। তাঁর দ্বিতীয় প্রশ্ন, যদি এই ছবি সত্যি হয় তবে, যেখানে বিজেপি গোমাংস রফতানির বিরোধিতা করে, সেখানে শান্তনু ঠাকুর এই অনুমতি দিলেন কেন।

আরও পড়ুন: ২০২৬-এর পরে দূরবিনে খুঁজতে হবে বিজেপিকে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে তোপ তৃণমূলের

যে সীমান্তে অনুপ্রবেশ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বারবার কাঠগড়ায় তোলার চেষ্টা করেন, সেই সীমান্ত নিয়ে কেন্দ্রের সরকারের মুখোশ খুলে দেন কুণাল ঘোষ। তাঁর তৃতীয় প্রশ্ন, বিএসএফ-কে (BSF) চিঠি দিয়ে পারাপারের সুপারিশ করার কে শান্তনু ঠাকুর (Santanu Thakur)? সেই সঙ্গেই কুণালের প্রশ্ন, এভাবেই কী বিজেপি বাংলাদেশ সীমান্ত চালায়?

Related articles

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...