Friday, March 27, 2026

৩ ঘণ্টা ২১ মিনিটের দুরন্ত লড়াই, দ্বিতীয় সেমি জিতে ফাইনালে আলকারাজের মুখোমুখি সিনার

Date:

Share post:

ইউএস ওপেন (US open) ফাইনালে ফের একবার মুখোমুখি বিশ্বের ১ ও ২ নম্বর টেনিস তারকা। রবিবার সিনার (Jannik Sinner) বনাম আলকারাজ (Carlos Alcaraz) ।ফেলিক্স অগার আলিয়াসিমের (Auger Aliassime) সঙ্গে দ্বিতীয় সেমিফাইনাল জয়ের লড়াইটা অবশ্য খুব একটা একপেশে হয়নি ইয়ানিক সিনারের (Jannik Sinner) । তিন ঘণ্টা একুশ মিনিট ধরে ৪ সেটের লড়াইয়ে প্রথমটা সিনার জিতেছিলেন সহজ ভাবেই। ৬-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছিলেন। কিন্তু দ্বিতীয় সেট থেকে ঘুরতে থাকে খেলা।

টানটান উত্তেজনায় পঁচিশ নম্বরের সঙ্গে এক নম্বরের লড়াইটা কিন্তু দর্শক বেশ উপভোগ করেছে। চোটের সমস্যার কারণে দ্বিতীয় সেটে কিছুটা ব্যাকফুটে লাগে সিনারকে। কিন্তু ওই যে কথা আছে, ‘Form is Temporary but Class is Permanent’, এটা আরও একবার প্রমাণিত হল। দ্বিতীয় সেট জেতার পর তৃতীয় ও চতুর্থ সেটে লড়াই দেন আলিয়াসিমে। কিন্তু শেষ হাসি হাসলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকাই।এই নিয়ে টানা পাঁচ গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলবেন সিনার এবং মজার ব্যাপার হচ্ছে এবারেও তাঁর প্রতিপক্ষ কার্লোস আলকারাজ। ফলে ২০২৫ সালে ফরাসি ওপেন ও উইম্বলডনের পর আরও এক গ্র্যান্ড স্ল্যামের মেগা ফাইনালে সিনার বনাম আলকারাজ। দুজন এখনও পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছেন যার মধ্যে সিনার জিতেছেন পাঁচবার, ৯ বার জয়ী আলকারাজ। এবারও কি স্প্যানিশ তারকা বাজিমাত করবেন নাকি বিশ্বের ইটালিয়ান তারকা নিজেকে সেরার সেরা প্রমাণ করতে পারবেন এখন সেটাই দেখার।

 

Related articles

IPL: খেলতে পারবেন না বিদেশি বোলার, শুরুর আগেই ধাক্কা আরসিবির

আইপিএলের (IPL) প্রথম ম্যাচের আগেই সমস্যায় পড়ল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি (Royal Challengers Bangalore)। আইপিএল শুরুর আগের দিন আরসিবি...

কোহলির হাতে নতুন ‘পদ্ম রহস্য’, ট্যাটুতেই জীবনের গল্প!

আইপিএল(IPL) শুরুর আগে চর্চায় বিরাট কোহলি(Virat Kohli)। মাঠের পারফরম্যান্সের মতোই স্টাইলেও আইকন কিং কোহলি, তাঁর শরীরে নজর কাড়ছে...

Lockdown! জল্পনা উড়িয়ে কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পুরী

লকডাউনের (Lockdown) কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। জল্পনা উড়িয়ে দাবি করলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতির গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী...

আবুধাবির আকাশে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে মৃত্যু ভারতীয়ের!

এক মাস ধরে লাগাতার চলছে পশ্চিম এশিয়ার যুদ্ধ (West Asia conflict)। হামলা, পাল্টা হামলার জেরে প্রাণ যাচ্ছে হাজার...