Friday, March 27, 2026

এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষায় কড়া নজরদারি নবান্নের, জারি একাধিক নির্দেশিকা 

Date:

Share post:

আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর রাজ্যে হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা। দীর্ঘ ৯ বছর পর ফের এই পরীক্ষা আয়োজন করছে এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশে অনুষ্ঠিতব্য এই পরীক্ষাকে কেন্দ্র করে নবান্নে শুরু হয়েছে তৎপরতা।

শুক্রবার বিকেল চারটের পর মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্যের জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি উচ্চপর্যায়ের বৈঠক করেন। উপস্থিত ছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং স্কুল শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে পরীক্ষার দিনে যান চলাচল থেকে শুরু করে কেন্দ্রগুলিতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা সুষ্ঠুভাবে নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব একগুচ্ছ নির্দেশ জারি করেছেন। প্রতিটি জেলাকে পরীক্ষা পরিচালনার পূর্ণ দায়িত্ব নিতে বলা হয়েছে। কমিশনের গাইডলাইন মেনে পরীক্ষা সম্পন্ন করতে হবে, পাশাপাশি পরীক্ষার দিন রাস্তায় প্রশাসনকে সজাগ থাকতে হবে বলেও জানানো হয়েছে।

এই বছর ৭ সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে, আর ১৪ সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজ্যজুড়ে মোট ৬৩৬টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। কমিশন জানিয়েছে, এবার পরীক্ষার নিয়ম আগের চেয়ে অনেক বেশি কড়াকড়ি হবে এবং ওএমআর শিট নিয়ে চালু হয়েছে নতুন বিধি।

বৈঠকে মুখ্যসচিব প্রতিটি জেলার প্রস্তুতির বিস্তারিত খোঁজ নেন। কোথাও কোনও অসুবিধা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়েছে। কমিশন ও প্রশাসনের কর্তাদের মতে, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষা যাতে একেবারে নির্ভুলভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন – মাটির ভিতর থেকে ফুঁসে উঠছে জলের ধারা! অস্তিত্ব সংকটে হিমাচল প্রদেশ

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...