Friday, March 27, 2026

বৃষ্টি না আর্দ্রতাজনিত অস্বস্তি, উইকেন্ডের পুজো শপিংয়ের ভিলেন কে জানেন!

Date:

Share post:

পুজোর মাসের প্রথম উইকেন্ডে পকেট গরম বাঙালির, তাই কেনাকাটাতেও (Puja Shopping) চরম উৎসাহ থাকাটাই স্বাভাবিক। বৃষ্টি বাধ সাধবে কিনা সেই চিন্তার মাঝেই বিরক্তি বাড়াচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের উপকূল এলাকা দিঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত থাকায় রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। বাড়ছে গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, আগামী কয়েক দিন তাপমাত্রার পারদ আরও ঊর্ধ্বমুখী হবে। তাই শনিতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘর্মাক্ত হয়েই পুজো শপিং করতে হবে বাঙালিকে।

শনিও রবিতে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। কলকাতায় আংশিক মেঘলা আকাশে দিনভর অস্বস্তি বাড়বে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস (Kolkata Temperature) । সোমবার থেকে বৃষ্টি বাড়বে। উইকেন্ডে উত্তরে জেলাগুলিতে মাঝারি বৃষ্টি চলবে, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ফলে উত্তর থেকে দক্ষিণ, কোথাও বৃষ্টি আবার কোথাও রোদের দাপটে ছাতা ছাড়া বাইরে বেরোনোর ঝুঁকি না নেওয়াই ভালো।

 

Related articles

জ্বালানির পর এবার বাড়তে চলেছে ৭৬৭ জরুরি ওষুধের দাম!

গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা আমজনতার। এবার মধ্যবিত্তের পকেটের খরচ বাড়িয়ে মেডিক্যাল পরিষেবাতেও মূল্যবৃদ্ধির কোপ। জাতীয় ওষুধ...

বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা! বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

শুক্রের সকাল থেকে রোদের দাপট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ রাজ্যজুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে, সঙ্গী...

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...