Sunday, June 28, 2026

সুপার কাপের দিন ঘোষণা, আইএসএল নিয়ে দিশাহীন ফেডারেশন

Date:

Share post:

সুপার কাপ(Super Cup) শুরু হবে ২৫ শে অক্টোবর, চলবে ২২ শে নভেম্বর পর্যন্ত।সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের(AIFF) থেকে একটি বিবৃতি দিয়ে ঘোষণা করে দেওয়া হল।সুপার কাপ নিয়ে  সোমবার থেকেই সংশ্লিষ্ট ক্লাবগুলির সঙ্গে যোগাযোগ শুরু করবে এআইএফএফ।

ভারতের এক নম্বর টুর্নামেন্ট আইএসএল(ISL), কিন্তু সেই টুর্নামেন্ট নিয়েই দিশাহীন কল্যাণ চৌবেরা। তবে আইএসএল কবে শুরু হবে, সেটা এখনও জানা যায়নি। তবে আইএসএল  যে দেরিতে শুরু হবে সেটা বলাই বাহুল্য। ডিসেম্বর মাসের আগে আইএসএল শুরু হওয়ার সম্ভবনা কম।

এমনকি সুপার কাপ কোথায় আয়োজিত হবে, তা এখনও জানা যায়নি। আগের দুইবার ভুবনেশ্বরে আয়োজিত হয়েছিল সুপার কাপ। জানা গিয়েছে, মোট ১৬টা দলকে নিয়ে চারটে জোনে ভাগ করে হবে। ঠিক হয়েছে, অংশগ্রহণকারী ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ পর্বের প্রথম চারটি দল সেমিফাইনালে উঠবে।

এছাড়াও ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া তদারকির জন্য তিন সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার ফেডারেশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে,  নির্বাচন প্রক্রিয়া তদারকি করার জন্য নির্বাহী কমিটি তিন সদস্যের একটি বিড মূল্যায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

নির্বাচন প্রক্রিয়ায়  সভাপতিত্ব করবেন ভারতের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় বিচারপতি এল. নাগেশ্বর রাও, এএফসির অডিট ও কমপ্লায়েন্স কমিটির সদস্য শ্রী কেশবরন মুরুগাসু এবং এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে।

কার্যকরী কমিটির সদস্যরা ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে সম্মানজনক শর্তে ফেডারেশনের বানিজ্যিক সহযোগী ঠিক করতে ও স্বত্ত্ব দিতে একজন এজেন্ট নিয়োগে সায় দিয়েছেন। ফেডারেশনের রিকোয়েস্ট ফর কোটেশন প্রসেস চালু করতে। এই কাজের  জন্য কার্যকরী কমিটি ৩ সদস্যের বিড ইভালুয়েশন কমিটির (‌বিইসি)‌ অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন:বোধনের আগেই বিষাদের সুর, কেন বাড়িতে দুর্গা পুজো আয়োজন করছেন না মেহতাব?

এই কমিটির চেয়ারম্যান হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও। বাকি দুই সদস্য এএফসির অডিট ও কমপ্লায়েন্স কমিটির কেশভরণ মুরুগাসু ও ফেডারেশন সভাপতি কল্যান চৌবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...