Sunday, June 28, 2026

আবহাওয়ার অশনি সংকেত! মহাসাগরে শক্তি বাড়াচ্ছে হ্যারিকেন ‘কিকো’

Date:

Share post:

ওড়িশায় মৌসুমী অক্ষরেখা, সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম রাজস্থানে। পঞ্জাব থেকে পূর্ব মধ্য আরব সাগরের কঙ্কন উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এরই মধ্যে প্রশান্ত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। হ্যারিকেন ‘কিকো’র সতর্কতা জারি।আগামী কয়েক দিনের মধ্যেই তা শক্তি বাড়িয়ে ক্যাটেগরি ৪ এর ভয়ঙ্কর ঝড়ে পরিণত হবে বলেই আশঙ্কা। যদিও ভারতে তার সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা কম। এদিকে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। হাওয়া অফিসের (Weather Department) দেওয়া তথ্য অনুযায়ী পূর্ব, মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় ৫৫ -৬৫ কিলোমিটার গতিবেগে ঝড় হবে। ফুঁসছে সমুদ্র। বাংলা ও উড়িসার উপকূলের মৎস্যজীবীদের সাগরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশজুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগের আশঙ্কা মৌসম ভবনের।

দেশের আবহাওয়া:  অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। স্ট্র্রং রেইন সারফেস উইন্ড কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে। ছত্রিশগড়, গুজরাট, হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জুড়ে।

বাংলার আবহাওয়া: দক্ষিণবঙ্গে এখনই আর্দ্রতাজনিত অস্বস্তি কমার কোনও লক্ষণ নেই। স্থানীয় বজ্রগর্ভ মেঘ জেলায় জেলায় বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ফের ভারী বর্ষণ হতে পারে। উত্তরে বড় কোনও দুর্যোগের আশঙ্কা আপাতত নেই। উপরের পাঁচ জেলায় রবি ও সোমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...