Friday, March 27, 2026

মাথার দাম ছিল ১০ লক্ষ! ঝাড়খণ্ডে এনকাউন্টারে খতম মাওবাদী নেতা অমিত 

Date:

Share post:

বহুদিনের খোঁজ শেষ হল পশ্চিম সিংভূমে। নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে মৃত্যু হল কুখ্যাত মাওবাদী নেতা অমিত হাঁসদা ওরফে আপ্তানের। তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। রবিবার ভোরে রেলাপারাল এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। শুরু হয় গুলির লড়াই। পুলিশ সূত্রে খবর, সেই সংঘর্ষেই মারা যায় আপ্তান। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও বিস্ফোরক। আরও কয়েকজন মাওবাদী জঙ্গলে আশ্রয় নিয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজে চলছে তল্লাশি।

পশ্চিম সিংভূমের পুলিশ সুপার পারস রানা জানিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাফল্য। বহু অপরাধে জড়িত ছিল অমিত হাঁসদা। উল্লেখ্য, মাসের শুরুতেই মাওবাদী নেতা শশীকান্ত গঞ্জুকে ধরতে গিয়ে হামলার মুখে পড়ে নিরাপত্তা বাহিনী। সেই ঘটনায় দুই পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন – চিকিৎসায় বড় সাফল্য CMRI – এ! সার্জারি ছাড়াই ২৩ মাসের শিশুর মেরুদণ্ডে জটিল অপারেশন 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...