Friday, March 27, 2026

কৃষ্ণনগর ছাত্রী খুন: সাতদিন পালিয়েও অবশেষে পুলিশের জালে দেশরাজের বাবা

Date:

Share post:

বিএসএফ-এর সহযোগিতায় গা-ঢাকা দেওয়ার চেষ্টা করেও লাভ হল না। অবশেষে রাজ্য পুলিশের জালে নদিয়ায় কলেজ ছাত্রী খুনে অভিযুক্ত দেশরাজ সিংয়ের বাবা রঘুবিন্দ সিং। রাজস্থানের (Rajasthan) জয়সলমের থেকে তাকে গ্রেফতার করে কৃষ্ণনগর পুলিশ (Krishnanagar Police)। ঈশিতাকে খুন করে প্রথমে উত্তরপ্রদেশ ও পরে নেপালে (Nepal) পালিয়ে যেতে বাবাই সবথেকে বেশি সাহায্য করেছিল দেশরাজকে, উঠে এসেছে পুলিশি তদন্তে।

নদিয়ার কৃষ্ণনগরের কলেজ পড়ুয়া ঈশিতা মল্লিকের খুনের ঘটনায় গত রবিবার অভিযুক্ত দেশরাজকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। তার আগের দিন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছিল দেশরাজের মামাকে। মামার মোবাইল থেকে দেশরাজকে নকল পরিচয় পত্র তৈরি করে দিয়ে নেপালে পালিয়ে যেতে সাহায্য করার প্রমাণ পেয়েছিল পুলিশ। সেই সূত্রেই গ্রেফতার হয় দেশরাজ। কৃষ্ণনগরের পুলিশ সুপার অমরনাথ কে (Amarnath K) জানিয়েছিলেন, রাজস্থান থেকে দেশরাজের বাবা রঘুবিন্দকে রাজ্যে আনার তোড়জোড় করছে রাজ্য পুলিশ।

দেশরাজের বাবা রঘুবিন্দ বিএসএফ-এ কর্মরত। রাজস্থানের জয়সলমেরে বিএফএফে পোস্টিং ছিল তার। রাজ্যের পুলিশ গ্রেফতারি পরোয়ানা নিয়ে গেলেও গ্রেফতারিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল বিএসএফ। জয়সলমেরের (Jaisalmerh) বিএসএফের বাধায় গ্রেফতার করা যাচ্ছিল না। এই রঘুবিন্দ পুলিশকে জানিয়েছিল খুনের ঘটনার পরে দেশরাজের সঙ্গে তাঁর যোগাযোগ হয়নি। আদতে তিনিই ট্রেনের টিকিট থেকে নকল পরিচয়পত্র বানিয়ে পালাতে সাহায্য করেছিলেন দেশরাজকে। তবে গ্রেফতার করে রাজস্থান থেকে বাংলায় আনতে না পারলেও জয়সলমেরেই হাউস অ্যারেস্ট করে রাখা হয় রঘুবিন্দকে।

আরও পড়ুন: শ্বাসরোধ করেই খুন! তেহট্টের শিশুমৃত্যু, গণপিটুনিতে গ্রেফতার ৪

অবশেষে বিএসএফ-এর (BSF) বাধা কাটিয়ে রবিবার রঘুবিন্দ সিংকে গ্রেফতার করল কৃষ্ণনগর পুলিশ। তবে বিএসএফের বাধায় সাতদিন লেগে গেল তাকে রাজ্যে নিয়ে আসার প্রক্রিয়ায়। সেই সঙ্গে সাতদিন দেরি হয়ে গেল ঈশিতা মল্লিকের খুনের তদন্তেও। সোমবার তাকে ট্রানজিট রিমান্ডে আনা হবে কৃষ্ণনগরে।

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...